সাবেক এমপি শাহ আজিজুর রহমানের মৃত্যুতে জিএসসি’র শোক প্রকাশ

606

ওয়ানবাংলানিউজ: বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি শাহ আজিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গ্রেটার সিলেট ডেভোলাপমের্ন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে (জিএসসি) কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এক শোক বার্তায় কেন্দ্রিয় চেয়ারপার্সন ব্যরিস্টার আতাউর রহমান, সেক্রেটারি খসরু খান ও ট্রেজারার সালেহ আহমদ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ।
এদিকে পৃথক শোক বার্তায় জিএসসি সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহ উদ্দিন , সাধারন সম্পাদক ফজলুল করীম চৌধুরী ও ট্রেজারার সুফী সুহেল আহমদ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়াও জিএসসি ইস্ট লন্ডন শাখার সভাপতি এম এ গফুর, সাধারন সম্পাদক এম এ মালিক কুটি, ট্রেজারার আব্দুল নুর চৌধুরী , জিএসসি এসেক্স শাখার সাধারন সম্পাদক আব্দুল হক আবু, ট্রেজারার গোলাম মোস্তফা পৃথক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।