ট্রাম্পের হামলার নির্দেশের কথা মিথ্যা: ইরান

285

আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার মার্কিন ড্রোন ভূপাতিত করার পর ডোনাল্ড ট্রাম্প ইরানের স্থাপনায় যে হামলার নির্দেশ দেয়ার কথা বলা হচ্ছে, তাকে ডাহা মিথ্যা কথা বলছে ইরান।

ট্রাম্প গত শুক্রবার সাংবাদিকদের বলেছিলেন, ড্রোন ভূপাতিত করার খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে কয়েকটি ইরানি স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছিলেন। খবর আনাদোলুর।

হামলার ঠিক আগমুহূর্তে এক জেনারেল এসে তাকে যখন বললেন, এতে কমপক্ষে ১৫০ জন ইরানি নিহত হতে পারে- তাৎক্ষণিক তিনি হামলা বন্ধের নির্দেশ দেন।

ট্রাম্প নিজের মহানুভবতা জাহির করার জন্য এ মিথ্যা কথা বলছে বলে দাবি ইরানের।

ইরান বলছে, তারা বরং ড্রোনটির সঙ্গে থাকা ৩৫ আরোহীসহ মার্কিন নৌবাহিনীর একটি সামরিক বিমান ভূপাতিত না করে মার্কিনিদের করুণা করেছে।

আইআরজিসি বৃহস্পতিবার ইরানের আকাশসীমা লঙ্ঘন করায় অত্যাধুনিক মার্কিন গোয়েন্দা ড্রোন ‘গ্লোবাল হক’ ক্ষেপণাস্ত্রের সাহায্যে ভূপাতিত করেছে। ভূপাতিত করার আগে ইরানের আকাশসীমা লঙ্ঘন না করতে ড্রোনটিকে কয়েক বার সতর্ক করা হয়েছিল বলে ইরান জানিয়েছে।