ঢাকা- সিলেট মহাসড়কে ৪দিনের জ্যামে আটকা হাজারো যাত্রী: খাবার সরবরাহ করছেন স্থানীয়রা

978

সিলেট সংবাদদা: ঢাকা-সিলেট মহাসড়কে শাহবাজপুর ব্রিজ ভেঙ্গে যাওয়ায় ৪ দিন ধরে রাস্তায় জ্যাম থাকায় যাত্রীরা খুব ভোগান্তিতে পড়েছেন।

আশে পাশে কোন খাবারের ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েন যাত্রীরা। তাদের মধ্যে ছিলো ছোট শিশুসহ অনেক নারীও। এমতবস্থায় এগিয়ে আসে এলাকার লোকজন। নিজেদের উদ্যোগে রান্না করে সব যাত্রীদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় একজন সাক্ষাৎকারে বলেন, এভাবে মানুষের পাশে দাঁড়াতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। যাত্রীরাও এই এগিয়ে আসাকে দারুণ ভাবে নিয়েছে এ জন্য আল্লাহ্‌ তায়ালার শুকরিয়া।