অবৈধ শিশা লাউঞ্জ বন্ধ করে দিলো টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

1090

শব্দগত উপদ্রব এবং সমাজবিরোধী কার্যকলাপ সম্পর্কে স্থানীয় বাসিন্দা ও পুলিশের কাছ থেকে অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল একটি অবৈধ শিশা লাউঞ্জ বন্ধ ও এর সকল সরঞ্জামাদি জব্দ করেছে।
১৪ ফলেট স্ট্রিটের একটি শিশা বার সম্পর্কে কাউন্সিল গত জানুয়ারী মাসে অভিযোগ পেতে শুরু করে। প্রোপার্টিটি ২৪৯-২৫১ ইস্ট ইন্ডিয়া ডক রোডে অবস্থিত হলেও এর পেছনের দরোজা দিয়ে অর্থ্ াফলেট স্ট্রিট ব্যবহার করে লোকজন শিশা লাউঞ্জটিতে প্রবেশ করতো। ফলেট স্ট্রিটটি খুবই শান্ত একটি এলাকা এবং স্থানীয় বাসিন্দারা নিজ ঘরে ফিরতে ঝামেলা পোহাতে হয়, বহিরাগত অনেকে তাদের ড্রাইভওয়েতে গাড়ি পার্ক করে রাখে। রাস্তায় চ্কিার চেঁচামেচি ছাড়াও গাড়ি ও শিশা বারের ভিতর থেকে মাত্রাতিক্তি মিউজিকের শব্দে বাসিন্দাদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে।
প্ল্যানিং রেকর্ড পত্রে এটা নিশ্চিত করা হয়েছে যে, এই প্রোপার্টিটি ধর্মীয় সমাবেশ হল হিসেবে অনুমতি দেয়া হয়েছিল এবং লাউঞ্জ হিসেবে এর ব্যবহারের কোন অনুমোদন নাই।
কাউন্সিলের এনভায়রনমেন্ট হেলথ অফিসাররা পুলিশকে সাথে নিয়ে গত ২০ জানুয়ারী প্রোপার্টিতে প্রবেশ করেন এবং নিশ্চিত হন যে এটি শিশা লাউঞ্জ হিসেবে ব্যবহৃত হচ্চেছ। প্ল্যানিং কমপ্ল্যায়েন্স টিম লাউঞ্জটি বন্ধ করে দেয়ার জন্য ১ মাসের সময় সীমা দিয়ে নোটিশ জারি করে। কিন্তু এর পরিচালকরা নোটিশ দুম্বটি উপেক্ষা করে তাদের ব্যবসা চালিয়ে যেতে থাকে। সব চেয়ে ব্যস্ততম সময়ে শিশা বারটিতে প্রতি রাতে ২ শতাধিক লোকের সমাগম ঘটে। এর ফলে পুরো এলাকার জনজীবন অতিষ্ট হয়ে ওঠে।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বিভিন্ন টিম গত ২০ এপ্রিল পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ১০০টি শিশা পাইপ, শিশা পুড়ানোর কয়েল বক্স, কয়েল পুড়ানোর স্টোভ, টেলিভিশন সেট, বড় আকারের সাউন্ড সিস্টেম ও স্পিকার ইত্যাদি সরঞ্জামাদি জব্দ করে। শিশা লাউঞ্জটি যাতে আর চালানো না যায়, তা নিশ্চিত করতে এর আসবাবপত্র, ফ্রিজ ও বার এলাকাটি ভেঙ্গে ফেলা হয়।
অবৈধভাবে পরিচালিত শিশা বার সম্পর্কে রিপোর্ট করতে ০২০ ৭৩৬৪ ৫০০৮ নাম্বারে ফোন করতে অনুরোধ করা হয়েছে।