জগন্নাথপুর উপজেলা নির্বাচনে সৈয়দ তুহেলকে ভাইস চেয়ারম্যান চায় প্রবাসীরা

718

ওয়ানবাংলানিউজ: তারুণ্যের প্রতীক সৈয়দ তুহেল মিয়াকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ভাইস চেয়ারম্যান চায় প্রবাসীরা। সুনামগঞ্জ এলাকার এক সময়ের কৃতি ফুটবলার, তরুণ ক্রীড়া সংগঠক, ব্যবসায়ী ও সমাজসেবী সৈয়দ তুহেল মিয়াকে উপজেলা ভাইস চেয়ারম্যান দেখার এমন প্রত্যাশা নিয়ে গত ৩০শে এপ্রিল, মঙ্গলবার মধ্যরাতে নর্থ ইষ্টের সান্ডারল্যান্ড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সেন্টারে জড়ো হয়েছিলেন নর্থ ইষ্টের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী। শুধু নর্থ ইষ্ট নয়, সুদুর লন্ডন থেকেও উপস্থিত হয়েছিলেন কেউ কেউ।
উপস্থিতিদের অধিকাংশই ছিলেন জীবন জীবীকার তাগিদে এক সময় দেশ ছেড়ে বিলেতে পাড়ি দেয়া তরুণ প্রজন্ম, যারা তারুণ্যের প্রথম সময়টি তুহেলের সাথে একসাথে কাটিয়েছেন শিকড় ভূমি বাংলাদেশের সবুজ শ্যামল গ্রামে। দেশের সম্ভাবনাময় এই অংশটি ঐসময় তুহেলের সাথে গ্রামাঞ্চলের ক্রীড়াঙ্গন যেমন কাপিয়েছেন,ঠিক তেমনি গ্রামীন সংস্কৃতি, সমাজসেবা ও সৃজনশীল কর্মকান্ডে যুব সমাজকে ব্যস্থ রাখায়ও তারা রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। শুধু সামাজিক কর্মকান্ডই নয়, ছাত্র ও যুব রাজনীতির মাটও কাপিয়েছেন এদের কেউ কেউ। সৈয়দ তুহেলকে ভাইস চেয়ারম্যান চেয়ে সম্ভাবনাময় এই তরুণদের কেউ কেউ যখন বক্তব্য রাখছিলেন, তখন তাদের মেধাবী উচ্চারণ জানান দিচ্ছিলো এদের সকলেই একেকজন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখেন। কিন্তু তারা নিজেরা এই পদে না গিয়ে সৈয়দ তুহেলকে কেন চান? এর উত্তর মিলেছে তাদের নিজেদের বক্তব্য থেকেই। তাদের মতে প্রতিটি কর্মকান্ডেই সেরা হওয়ার যোগ্যতা রাখেন যেমন অনেকে, ঠিক তেমনি আবার এই সেরাদের মধ্যেও সেরা হয়ে ওঠেন কেউ কেউ। সৈয়দ তুহেলকে তারা সেই সেরাদের সেরাই বলতে চান। তারা বলছেন, সৈয়দ তুহেলের শুধু যোগ্যতা নয়, সাথে আছে সমাজ সেবা করার অদম্য স্পৃহা, আছে এর পেছনে নিঃস্বার্থভাবে সময় ব্যয় করার সুযোগ। ইচ্ছে থাকলেও জীবন জীবীকার তাগিদে এখনই তাদের সেই সময় ব্যয় করার সুযোগ নেই। সুতরাং একজন সফল সংগঠক, সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে চলার যোগ্যতা সম্পন্ন এমন একজন মানুষের নেতৃত্ব চান তারা, যিনি এলাকার উন্নয়নে তাদের স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখবেন। সৈয়দ তুহেলের মধ্যে সেইসব যোগ্যতাই আছে বলে মনে করেন সমাবেশে উপস্থিত তরুণদের এই অংশ।
মধ্যরাতে অায়োজিত এই অনুষ্ঠানে গতানুগতিক কোন সভাপতি ছিলেন না। সমাবেশে উপস্থিত সাল্ডারল্যান্ডে বসবাসরত জগন্নাথপুর এলাকার প্রবীন মুরুব্বী সৈয়দ আব্দুস সালাম রাজা’র আশির্বাদ নিয়ে সমাবেশ শুরু করেন সিলেট শহরের এক সময়ের তরুণ ক্রীড়া সংগঠক, সংবাদকর্মী সৈয়দ মাহফুজ। সমাবেশ পরিচালনায় তাকে সহযোগীতা করেন সৈয়দ খায়রুল ইসলাম। সৈয়দ মারহান হকের পবীত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাএনেতা রেজাউল ইসলাম নূর।

বক্তব্য রাখেন লন্ডন থেকে আগত সাংবাদিক সৈয়দ আনাস পাশা, সৈয়দ শহিরুল বারী জিয়াউল, বিশিষ্ট ছড়াকার সৈয়দ হিলাল সাইফ, কমিউনিটি নেতা সৈয়দ কবির আহমদ, সৈয়দ মুসাদ্দেক আহমদ, সৈয়দ শহীদ মিয়া, সাবেক ফুটবলার হারুনুর রশীদ, আনোয়ার খান , সৈয়দ মাহমুদ, মল্লিক ওয়াহিদ, সৈয়দ সুয়েজ আলী, আবদুল গফুর, মকসুদ কুরেশী, মল্লিক নয়ন ও নাট্যকার সৈয়দ ফয়জুল ইসলাম প্রমূখ।
বক্তাগন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ তুহেল মিয়া কে ভবিষ্যতে সার্বিক সাহায্য ও সহযোগীতার আশ্বাস ব্যক্ত করেন এবং সৈয়দ তুহেল মিয়ার জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সৈয়দ তুহেল মিয়া তাঁর বক্তৃতায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আপনাদের ভালোবাসায় আমি অভিভূত। নির্বাচন করি আর না করি অতীতে যে ভাবে ছিলাম, ভবিষ্যতেও সেভাবে পাশে থাকবো আপনাদের।