সাইফ হাসান: লন্ডনের কিংসবারি হাই স্কুলে ভয়াবহ এক হামলার ঘটনায় দুই শিক্ষার্থী জখম হয়েছে এবং এই ঘটনায় ১৩ বছর বয়সী এক কিশোরকে আ*টকের খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার দুপুরে স্কুল চলাকালীন এই ঘটনা ঘটে যেখানে ১২ ও ১৩ বছর বয়সী দুইজন ছাত্র গু*রুতর আহত হয়। পুলিশ জানিয়েছে আ*হতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং হামলাকারীকে হ*ত্যার চেষ্টার অভিযোগে গ্রে*প্তার করা হয়েছে। বর্তমানে কাউন্টার টেরোরিজম পুলিশ পুরো ঘটনাটি নিয়ে নিবিড় তদন্ত শুরু করেছে।
উত্তর-পশ্চিম লন্ডনের কিংসবারি হাই স্কুলে মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। খবর পাওয়ার মাত্র ১৩ মিনিটের মধ্যে সশস্ত্র পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে পুলিশ আসার আগেই হামলাকারী পালিয়ে গিয়েছিল যাকে পরবর্তীতে খুঁজে বের করে হেফাজতে নেওয়া হয়।
আহত দুই ছাত্রের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে জরুরিভিত্তিতে ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে হামলার সময় এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং পুলিশ ঘটনাস্থল থেকে একটি অ*স্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা ডিটেক্টিভ চিফ সুপারিনটেনডেন্ট লুক উইলিয়ামস জানিয়েছেন এটি একটি দ্রুত পরিবর্তনশীল তদন্ত। যদিও ঘটনার সময় হামলাকারী ধর্মীয় স্লোগান দিয়েছিল বলে গুঞ্জন রয়েছে তবুও পুলিশ হামলার প্রকৃত কারণ জানতে সব দিক খতিয়ে দেখছে। আপাতত এই ঘটনায় অন্য কেউ জড়িত নেই বলে তারা নিশ্চিত করেছেন।
স্কুলের প্রধান শিক্ষক অ্যালেক্স থমাস এই ঘটনাকে পুরো স্কুল কমিউনিটির জন্য একটি অত্যন্ত বেদনাদায়ক এবং ট্রমাটিক অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। লন্ডনের মেয়র সাদিক খান এবং স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এই বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছেন এবং আহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
#লন্ডননিউজ #স্কুলহামলা #আর্ন্তজাতিকনিউজ #aknews #onebanglanews















