নিউ ইয়র্ক অ্যাসেম্বলিতে লড়ছেন বাংলাদেশি মেরি জোবাইদা

471

নিউজ ডেস্ক: মেরি জোবাইদা। নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় মুখ। অঙ্গরাজ্য সরকারের অ্যাসেম্বলি-ওম্যান পদে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই আমেরিকান। তার প্রতিদ্বন্দ্বী ক্যাথরিন নোলেন। তিনি নিউ ইয়র্কের পশ্চিম কুইন্স থেকে দীর্ঘদিনের প্রতিনিধিত্বকারী।
মেরি জোবাইদা তার প্রার্থীতার মাধ্যমে গত ৩৫ বছর ধরে প্রতিনিধিত্বকারী ক্যাথরিন নোলানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। ২০২০ সালে অনুষ্ঠিতব্য ওই নির্বাচনে বিজয়ী হলে মেরি জোবাইদা যাবেন নিউইয়র্কের রাজধানী আলবেনির প্রতিনিধি সভায়। প্রতিনিধিত্ব করবেন নিউইয়র্ক’র ডিস্ট্রিক্ট-৩৭ এর।