ওয়ানবাংলানিউজ: সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, লেবাননসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবং ব্রিটেন ও ইউরোপে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে ৬ মে সোমবর থেকে। রবিবার রাতে হবে প্রথম তারাবিহ।
ইউরোপের মুসলিমরা গত কয়েক বছর যাবত লম্বা রোজা রেখে আসছেন। রমজানে স্কুল খোলা থাকায় মুসলিম অভিভাবকদের বাড়তি কস্ট স্বীকার করতে হবে। রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে রোজা রাখা শুরু হয় বলে ইংরেজী সাল গণনায় এটা প্রতি বছর ১০-১২ দিন এগিয়ে আসে। গ্রীষ্মকালে যুক্তরাজ্য তথা ইউরোপের অনেক দেশে দিনের আলো থাকে ১৯ ঘন্টারও বেশি।
ফলে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা থাকতে গেলে মুসলিমদের প্রায় ১৮ ঘন্টা পানাহার থেকে বিরত থাকতে হয়। অবশ্য গত কয়েক বছর যাবত ব্রিটেন তথা ইউরোপের মুসলিমদের লম্বা রোজা রাখতে হয়েছে।
চন্দ্রমাস গণনা অনুযায়ী প্রতি বছর আরবী বছরের ৯ম মাসে রমজান আসে। এই মাসে সিয়াম সাধনা করা ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের একটি। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে মুসলিমরা আল্লাহর সন্তুষ্টি কামনায় রোজা পালন করে।
প্রতিবারের ন্যায় এবারও রমজানে মুসলিমদের সংগঠনগুলোর পক্ষ থেকে নানা আয়োজন হচ্ছে। মসজিদগুলোতে ইফতার, তারাবি ও বিশেষ বয়ানের ব্যবস্থা থাকছে।
এবার ইস্ট লন্ডন মসজিদে প্রথম তারাবির নামাজ হবে রাত 9:৪২ মিনিটে। সোমবার ইফতার হবে (লন্ডন সময়) সন্ধ্যা ৮টা ৩১ মিনিটে।














