সাউন্ডটেক ক্যারোম ক্লাবের “চ্যাম্পিয়ন ট্রফি ২০১৯” শুভ উদ্বোধন

562

ওয়ানবংনিউজ: গত ২৯ এপ্রিল সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনে সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে’র ( সিঙ্গেল টুর্নামেন্টে ) ক্যারোম চ্যাম্পিয়ন ট্রফি ২০১৯ খেলা জাঁকজমক ভাবে উদ্ভোধন করা হয়. সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে’র সাধারণ সম্পাদক ও এম এ খান ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুর রহমান সুজার পরিচালনায় এই উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস এবং গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট এর সহ সভাপতি মো: দেলোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে আনুষ্টানিক ভাবে খেলা উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়ামোদী, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান ও ইউরোবাংলা’র সম্পাদক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল।

এবারের সাউন্ডটেক ক্যারোম ক্লাব ইউকে ক্যারোম চ্যাম্পিয়ন ট্রফি ২০১৯ এ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে ৪০ টি টিম অংশ গ্রহণ করে, সেইসব খেলোয়াড়রা হচ্ছেন রিঙ্কু, নাজির, বারিক, রাশেদ, সুজা, আবদাল, শমসু, শাকিল, নজরুল, জাহেদ, মালিক, সাইফ, নজরুল ইউকে, শফী, ইকবাল, শাহ কায়সার, আলম, মুহিব, ময়নুল, ফরিদ, আলী, জাবের, জামান, রেদওয়ান, শামীম, গফ্ফার, হাসান, মন্টু, কাদির, রাজ্ , ফকরুল, আলিম, সালাম, গুলজার, কাওসার, দবির, আহাদ, কালাম ও আলতাফ।

এই খেলা সফল করার জন্য গত ২৪ এপ্রিল বুধবার সন্ধ্যায় পূর্ব লন্ডনে সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে’র স্থায়ী কার্যালয়ে সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে’র চ্যাম্পিয়ন ট্রপি ২০১৯ এর ড্র, চ্যারিটি টুর্নামেন্ট পুরুস্কার বিতরণী ও এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়. সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে’র সাধারণ সম্পাদক ও এম এ খান ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুর রহমান সুজার পরিচালনায় ও বিশিষ্ট ক্রীড়ামোদী, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান ও ইউরোবাংলা’র সম্পাদক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের সম্মানিত কাউন্সিলর আহবাব হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ. গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস এর সভাপতি তমিজুর রহমান রঞ্জু, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস এবং গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট এর সহ সভাপতি দেলোয়ার হোসেন, ইন্টারন্যাশনাল ও ইউ কে ক্যারাম ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সোনাহর আলী রিংকু, সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের সভাপতি মোঃ জুলাহাস আহমদ চৌধুরীর, সাউন্ডটেক ক্যারাম ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সেলিম উদ্দিন চাকলাদার, ইউ কে ক্যারাম ফেডারেশন এর সভাপতি নজরুল ইসলাম কয়েস, সাউন্ডটেকের সহ সভাপতি নজরুল ইসলাম সহ আরো উপস্থিত ছিলেন ইয়ুথ ক্যারাম এসোসিয়েশন এর নেতৃবৃন্দ ও ব্রিটেনের কৃতি ক্যারাম খেলোয়াড় ও অন্যান অতিথিবৃন্দ। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ক্রেশ ও ফুলের তোড়া দিয়ে বরণ করেন ক্লাবের সদস্যবৃন্দ।

আগত অতিথিরা সাউন্ডটেক ক্যারাম ক্লাবের অতীতের সকল টুর্নামেন্টের সফলতার ভ্রূহসী প্রশংসা করে বলেন ব্রিটেনে সর্ব প্রথম সাউন্ডটেক ক্যারাম ক্লাব ১৯৯৭ সালে ক্যারাম খেলার আয়োজন করে এক গৌরবজ্জল ইতিহাস সৃষ্টি করেছে. বিগত দিনে সাউন্ডটেক ক্যারাম ক্লাব আয়োজিত প্রতিটি টুর্নামেন্ট সুন্দর, সফল ও উন্নতমানের হওয়ায় খেলার জগতে সাউন্ডটেক ক্যারাম ক্লাব এক দৃষ্টান্ত সৃষ্টি করেছে. ভবিষতে আরো ভালো করার প্রত্যাশা রাখে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের সাধারণ সম্পাদক আব্দুর রহমান খান সুজা। তিনি ক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ক্লাবের ইতিহাস তুলে ধরেন। আব্দুর রহমান খান সুজা বলেন, ১৯৯৭ সালে ৭ জন সদস্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল ব্রিটেনে প্রথম বাংলাদেশি মালিকানাধীন ক্যারাম ক্লাব। আজ সারা ব্রিটেন জুড়ে
সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে’র জনপ্রিয়তা ছড়িয়ে গেছে. তা সম্ভব হয়েছে বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণ এবং সাহায্য সহযোগিতার জন্য। এভাবে সবসময় সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে’র পাশে থাকার আহবান করেন।

সভাপতির বক্তব্যে তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান ও ইউরোবাংলা’র সম্পাদক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল বলেন ১৯৯৭ সালে প্রতিষ্টিত এই প্রাচীন ক্যারম ক্লাবটি আজ এই সর্বজন স্বীকৃত একটি প্রতিষ্ঠিত ক্যারাম ক্লাবে পরিণত হয়েছে। তা সম্ভব হয়েছে ক্লাবের অন্যতম প্রতিষ্টাতা ও সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের সাধারণ সম্পাদক আব্দুর রহমান খান সুজার আপ্রাণ চেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমের ফলে । তিনি শুধু ভালো খেলোয়াড় নয়, একজন সফল সমাজসেবক ও সংগঠক. তিনি এম এ খান ফাউন্ডেশন ইউকে’র প্রতিষ্টাতা চেয়ারম্যান. এই ফাউন্ডেশনের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ গোলাপগঞ্জ উপজেলায় প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা ও পুরুস্কার বিতরণের মাধ্যমে গোলাপগঞ্জ উপজেলায় শিক্ষাক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে’র চ্যাম্পিয়ন ট্রপি ২০১৯ সম্পূর্ণ স্পন্সর করেছেন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস এবং গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট এর সহ সভাপতি দেলোয়ার হোসেন. তার এই অবদানের জন্য সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে’র পক্ষ থেকে ক্রেস্ট উপহার ও
ধন্যবাদ জানানো হয়. ইয়ুথ ক্যারাম এসোসিয়েশন এর পক্ষ থেকে সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের সভাপতি মোঃ জুলাহাস আহমদ চৌধুরীর কে আজীবন সম্মাননা পুরুস্কার প্রদান করা হয়।