ইংল্যান্ডে প্লাস্টিক ব্যাগের মূল্য দ্বিগুন হচ্ছে

1428

ওয়ানবাংলানিউজ: পরিবেশ দূষণ মোকাবেলায় আবারো ইংল্যান্ডে প্লাস্টিক ব্যাগের মূল্য বৃদ্ধি করা হচ্ছে। ২০১৫ সাল থেকে ইংল্যান্ডের ক্রেতাদের প্লাস্টিক ব্যাগপ্রতি ৫ পেনি দিতে হচ্ছে। প্রধানমন্ত্রী থেরেসা মে, বর্তমানে এর মূল্য বৃদ্ধি করে ১০ পেনি করার ঘোষণা দিয়েছেন।
ব্রিটেনে প্রতি বছর তিন মিলিয়ন প্লাস্টিক ব্যাগ সর্বরাহ করে ছোট ও মাঝারি কোম্পানীগুলো। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের দৈনন্দিন জীবনে ছোট ছোট অভ্যাসের পরিবর্তন অর্জন করতে হবে। পরিবেশের উন্নতির জন্য অনেক অগ্রতি করতে করতে হবে। এই মূল্যবৃদ্ধি, প্লাস্টিক ব্যাগ ব্যবহারে মানুষের চাহিদা কমবে।
অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিকের বিকল্প হিসেবে কাগজের ব্যাগ কিংবা অন্যান্য বিকল্প জিনিস ব্যবহার করতে হবে।