ওয়ানবাংলানিউজ: স্বাগতম বাংলা নববর্ষ ১৪২৬। এসেছে বৈশাখ। নতুন বছরকে বরণ করতে বাংলাদেশের মত যুক্তরাজ্যেও প্রবাসীদের ছিল নানান আয়োজন। অতীতের সব গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ও নতুন প্রজন্মকে বাঙালী সাংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়া অন্যান্য কমিউনিটির মানুষের কাছে নিজেস্ব সংস্কৃতি তুলে ধরাই ছিল বর্ষবরণ অনুষ্ঠানগুলির মূল লক্ষ্য। এবার লন্ডনের পাশাপাশি যুক্তরাজ্যের অন্যান্য শহরেও বাংলাদেশের সাথে মিল রেখে প্রথম দিনেই উদযাপন করা হয়েছে বাংলা নববর্ষ। এতে সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশনেন। এদিকে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন সুইন্ডন ও স্থানীয় কাউন্সিলের সহযোগিতায় প্রথমবারের মত বিশাল পার্কে অনুষ্ঠিত হয়েছে বাংলা নববর্ষ পালন অনুষ্ঠান। এতে স্থানীয় বাংলাদেশী ছাড়াও বিভিন্ন কমিউনিটির মানুষ অংশনেন।
মেলায় সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। এতে শিশু কিশোরসহ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন সুইন্ডনের কর্মকর্তারা অংশনেন।
সুইন্ডন মেলার অন্যতম আকর্ষন ছিলো কাবাড়ী খেলা। খেলা দেখতে বাংলাদেশীদের পাশাপাশি অন্যান্য কমিউনিটির মানুষও ভিড় জমান। এই আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় অন্যান্য কমিউনিটির মানুষের কাছে বাংলাদেশী সংস্কৃতি তুলে ধরার সাথে সাথে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের পরিচিতি ঘটবে বলে আয়োজকরা মনে করেন।
এদিকে লন্ডনে রেডব্রিজ বৈশাখী মেলা ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নববর্ষ অনুষ্ঠান। এখানেও বাংলাদেশী সংস্কৃতি তুলে ধরেন আয়োজকরা। এতে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সংস্কৃতিক কর্মীরা অংশনেন।
অন্যদিকে গ্রেটার ঢাকা ক্লাব ইউকের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী আড্ডা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের ইলফোর্ডের একটি হলে বর্ষ বরণের এই আয়োজন করা হয়। সংগঠনের সদস্যবৃন্দ পরিবারের সদস্য সহ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে বক্তারা ভবিষ্যতে আরো ব্যাপক পরিসরে অনুষ্ঠান করার আশাবাদ ব্যক্ত করে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান।
যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বাংলা নববর্ষ উদযাপন
যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বাংলা নববর্ষ উদযাপন ১৪২৬
Posted by London Bangla voice on Sunday, 14 April 2019















