সংসদ সদস্য রহিমা আক্তার স্মরণে যুক্তরাজ্য আওয়ামী লীগের মিলাদ ও দোয়া অনুষ্টিত

447

ওয়ানবাংলানিউজ: সাবেক সংসদ সদস্য রহিমা আক্তার স্মরণে যুক্তরাজ্য আওয়ামী লীগের মিলাদ ও দোয়া অনুষ্টিত যুক্তরাজ্য আওয়ামীলীগ এর সহ সভাপতি সাবেক সংসদ সদস্য সদ্য প্রয়াত বেগম রহিমা আক্তারের রুহের মাগফেরাত কামনা করে যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে ব্রিকলেইন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

শুক্রবার বাদ জুম্মা ব্রিকলেইন জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্টিত মিলাদ মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, সামসুদ্দিন মাস্টার, হরমুজ আলী, অধ্যাপক আবুল হাসেম, যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া, আব্দুল আহাদ চৌধুরী, যুবলীগ সভাপতি ফখরুল ইসলাম মধু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল আহমদ খাঁন, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহবাব মিয়া, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এম ইকবাল হোসেন, ছাত্রলীগের সহ সভাপতি সারোয়ার কবির প্রমূখ ।

মিলাদ পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় মরহুমার কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ।