খাদিমুল কোরআন পরিষদ ইউকের উদ্যোগে আবুল কালাম যাকারিয়া স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

457

ওয়ানবাংলানিউজ: খাদিমুল কোরআন পরিষদ ইউকে’র উদ্যোগে পূর্ব লন্ডনের মাইলএন্ডস্থ মাযাহিরুল উলুম মসজিদে ২৯ মার্চ শুক্রবার সিলেট দরগা মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস আবুল কালাম যাকারিয়া রহ: জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মাওলানা ক্বারী শামসুল হক ছাতকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নাজির উদ্দীন ও হাফিজ মাওলানা সাইদুর রহমানের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়খুল হাদিস মাওলানা আব্দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা সুয়েব আহমদ, মাওলানা খয়রুল ইসলাম, মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী, মাওলানা ছাদিকুর রহমান, মাওলানা মোসারফ আলী, মাওলানা আব্দুল আওয়াল, মুফতি ছালেহ আহমদ, মাওলানা তাজুল ইসলাম, মুফতি ফয়জুর রহমান কামালী, হাফিজ মাওলানা সিহাব উদ্দীন, মাওলানা নাজমান আহমদ, মাওলানা সিহাব উদ্দীন তালুকদার, হাফিজ আইয়ুবুর রহমান, হাফিজ মোশাররফ হুসাইন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মরহুম আবুল কালাম যাকারিয়া ছিলেন ইসলামী আন্দোলনের একজন প্রাণ পুরুষ। তিনি অসাধারণ মেধার অধিকারী ছিলেন। শিক্ষক হিসেবে তিনি ছিলেন আদর্শ শিক্ষক। তার শত শত ছাত্র এখন দেশ বিদেশে যোগ্যতার সাথে কাজ করছেন। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া অনুষ্টিত হয়।