ওয়ানবাংলানিউজ: ৩১ মার্চ রোববার পূর্ব লন্ডনের একটি হলে ঐতিয্যবাহী গোলাপগন্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকের আয়োজনে ট্রাষ্টের বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্টিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট বাবসয়ী আলতাফ হোসেন বাইছ। অনুষ্ঠানটি যৌত ভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মুস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল ও তরুণ সমাজসেবক আব্দুল বাছির। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন গোলাপগন্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউ’কের ট্রাস্টিশিপ সেক্রেটারি নুনু মোহাম্মদ শেখ।
উক্ত বার্ষিক সাধারন সভায় লন্ডন ছাড়া ও লুটন সহ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত গোলাপগন্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকের বিপুল সংখ্যক ট্রাষ্টি বৃন্দ ও শুভাকাঙ্কীদের উপস্থিতিতে গোলাপগন্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে’র প্রানবন্ত বাষির্ক সাধারন সভা অনুষ্টিত হয়। বিগত দিনে গোলাপগঞ্জ উপজেলার প্রয়াত ব্যাক্তিদের জন্য শোক প্রস্তাব ও দোআ পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মুস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল। এরপর সাধারন সম্পাদক গোলাপগন্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকের বার্ষিক রিপোর্ট পেশ করেন এবং পর্যায়ক্রমে কোষাধ্যক্ষ জবরুল ইসলাম লনি সংগঠনের আর্থিক আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করেন। এসময় সভায় উপস্তিত সকলের সম্মতিক্রমে সংবিধান সংশোধন সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গোলাপগন্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউ’কের সভাপতি আলতাফ হোসেন বাইছ এর সমাপনী বক্তব্য ও নৈশভোজের মাধ্যমে সুন্দর ও সফল ভাবে সমাপ্ত হয়।















