টাঙ্গাইলে নারীকে গলা কেটে হত্যা

708

ঢাকা সংবাদদাতা: টাঙ্গাইলের সদর উপজেলায় রেজিয়া বেগম নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের কাবিলা পাড়া এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান জানান, উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের সৌদি প্রবাসী আরিফ হোসেনের স্ত্রী রেজিয়া বেগম বৃহস্পতিবার সন্ধ্যায় রক্ষিত বেলতা মাদ্রাসায় তার ছেলের জন্য রাতের খাবার নিয়ে যায়। ফেরার পথে দুর্বৃত্তরা রাস্তার পাশে একটি ধান ক্ষেতে তাকে জবাই করে ফেলে রাখে। পরে তার সঙ্গে থাকা চার বছরের শিশুর কান্নার সব্দে আশপাশের লোকজন গিয়ে গলা কাটা অবস্থায় ওই গৃহবধুকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।