আর কয়েক দিন পরই শুরু হবে মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র রমজান মাস। এই মাসকে সামনে রেখে ধুমপায়ী মুসলমানরা যাতে ধুমপান পরিত্যাগ করতে পারেন, সেজন্য তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করা হচ্চেছ।
ষ্ক্রকুইট টোব্যাকো বিফোর রামাদানম্ব বা রামাদানের আগেই তামাক সেবন পরিত্যাগে ধুমপায়িদের অনুপ্রাণিত করতে বিশেষ একটি প্রচারাভিযান গত ২৮ এপ্রিল শুরু করা হয়েছে। এই প্রচারাভিযান চলবে ২৬/২৭ মে পর্যন্ত।
ইসলামিক ক্যালেন্ডারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস হচ্চেছ রামাদান। এটি হচ্চেছ উপবাস, ইবাদত, ক্ষমা ও পবিত্রতার একটি উ্কৃষ্ট সময়। অনেক ইতিবাচক অভ্যাস গড়ে তোলার প্রশিক্ষণ শুরু হয় এই মাসে এবং ধুমপান ছাড়ার সবচেয়ে আদর্শ সময়ও হচ্চেছ এই রোজার মাস।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডিরেক্টর অব পাবলিক হেলথ ডাচ্ঞ সোমেন ব্যানার্জী বলেন, রামাদান হচ্চেছ নেশা বা আসক্তির যে কোন জিনিস পান বা ব্যবহার থেকে বিরত থাকার সময়। তাই পবিত্র এই মাস শুরুর আগেই ধুমপানের অভ্যাস পরিত্যাগের চেষ্ঠা শুরু করা উচিত। তামাক মুক্ত জীবন নিশ্চিত করার মাধ্যমে আমরা লাং ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক ইত্যাদি মরন ব্যাধির ঝুঁকি থেকে নিজেদের অনেকটাই দূরে রাখতে পারি।
ধুমপান বন্ধে পরামর্শ প্রদানকারীদের সাহায্য যে কোন সময় পাওয়া যায় উল্লেখ করে ডাচ্ঞ ব্যানার্জী বলেন, রোজার মাসকে সামনে রেখে বর্তমানে ফ্রি এই সার্ভিসের ব্যাপ্তি আরো বাড়ানো হয়ে।ে
ধুমাবিহীন তামাক যেমন সাদা বা জর্দাও এশিয়ান কমিউনিটিতে পানের সাথে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। টাওয়ার হ্যামলেটসে সবচেয়ে বেশি ধুমাবিহীন তামাক ও শিশার ব্যবহার হয়। এছাড়া লন্ডনের মধ্যে সবচেয়ে বেশি ধুমপায়ি ও তামাকসেবীর সংখ্যাও টাওয়ার হ্যামলেটসে বেশি, যদি এই হার ক্রমশ কমে আসছে।
২০১৫ সালে এপ্রিল থেকে এ পর্যন্ত ২ হাজার ২৩৬ জন ধুমপায়িকে এই অভ্যাস ছাড়তে সাহায্য করেছে স্টপ স্মকিং সার্ভিস।
স্টপ স্মোকিং এডভাইজারগণ, ইমাম, হেলথ ট্রেইনার, স্বাস্থ্য বিভাগের পেশাজীবি এবং ব্ল্যাক মাইনরিটি এথনিক (বিএমই) স্টপ টোব্যাকো প্রজেক্ট এর সম্মিলিত অংশ গ্রহণের মাধ্যমে ষ্ক্রকুইট টোব্যাকো বিফোর রামাদানম্ব ক্যাম্পেইন পরিচালিত হচ্চেছ।
গত ১২ মে জুমার নামাজের সময় ব্রিকলেন মসজিদে ধুমপানের অভ্যাস পরিত্যাগে জনগণকে অনুপ্রাণিত করা হয়। এছাড়া প্রতি বুধবার বেলা ২টা থেকে ৩.৩০টা পর্যন্ত ব্রিক লেন মসজিদ, প্রতি বৃহস্পতিবার বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত ইস্ট লন্ডন মসজিদ (৪৬ হোয়াইটচ্যাপল রোড, ই১), পাক্ষিকভাবে মঙ্গবার বেলা ১২.৩০টা থেকে ২.৩০টা পর্যন্ত দারুল উম্মাহ মসজিদ (৫৬ বিগল্যান্ড স্ট্রিট, ই১) এবং পাক্ষিকভাবে শুক্রবার বেলা ১২.৩০টা থেকে ২.৩০টা পর্যন্ত ফোর্ড স্কোয়ার মসজিদ (১৬ ফোর্ড স্কোয়ার, ই১) এ ধুমপানের অভ্যাস পরিত্যাগে সাহায্যকারী পরামর্শকরা উপস্থিত থাকবেন।
ধুমপানের অভ্যাস ছাড়াতে আগ্রহী মহিলারা সাহায্যের জন্য স্টপ টোব্যাকো প্রজেক্টের সাথে ০২০ ৭৮৮২ ৮৬৬৯ না“ারে এবং পুরুষ ধুমপায়িরা ০২০ ৭৮৮২ ৮৬৬০ না“ারে ফোন করে বাংলায় কিংবা ইংরেজীতে সাহায্য পেতে পারেন।













