সফিকুর রহমান চৌধুরীকে ইস্ট লন্ডন আওয়ামীলীগের সংর্বধনা প্রদান

1650

যুক্তরাজ্য সফররত সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সফিকুর রহমান চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে ইস্ট লন্ডন আওয়ামীলীগ।

পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব আজিজুল হক। সাধারণ সম্পাদক আলহাজ্ব টুনু মিয়া ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহানুর এর যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহ সভাপতি শামসুদ্দিন আহমদ মাস্টার, সিলেট জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম, কাউন্সিলার রাজিব আহমদ, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আনসারুল হক, শ্রী রবিন পাল, এডভোকেট এম এ করিম, শাহ শামীম আহমদ, মো: আব্দুল মোতলিম, নিমাই মিয়া, আব্দুল হালিম, সায়েদ আহমদ সাদ, দিলোয়ার হোসেন, আমিনুল হক জিলু, আজিজুর রহমান দারা, সরোয়ার কবির সহ অনেকে।

সভায় বক্তারা আলহাজ্ব সফিকুর রহমান চৌধুরীকে এক সৎ আদর্শবান রাজনীতিবিদ উল্লেখ করে বলেন, তিনি দীর্ঘদিন যাবত ক্ষমতাশীন দলের শীর্ষ নেতা হলেও এখনো পর্যন্ত কেউ তার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ তুলতে পারেনি। তিনি প্রবাসী বাংলাদেশীদের গর্ব। আগামীতে প্রবাসীরা আলহাজ্ব সফিকুর রহমান চৌধুরীকে শেখ হাসিনা সরকারের মন্ত্রী পরিষদে দেখতে চায়।
সংবর্ধনার জবাবে আলহাজ্ব সফিকুর রহমান চৌধুরী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সততার সাথে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতি, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে যাতে আরো শক্তি করতে পারেন সেজন্য সকলের দোয়া কামনা করেন।