ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ এইড ইউকে কর্তৃক আয়োজিত দ্বিতীয় চ্যারেটি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট-ইউকের উদ্যোগে তাদের বিজয়ী দলের সকল খেলোয়াড় ও টুর্নামেন্টের আয়োজকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে ১১ মার্চ সোমবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে। এতে বিশ্বনাথ উপজেলার বিভিন্ন সামাজিক ও চ্যারিটি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অলংকারী ইউনিয়নের রামধানা গ্রামের প্রবাসীদের নিয়ে প্রতিষ্ঠিত রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট-ইউকের চেয়ারম্যান মো: ফয়জুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এওয়ার্ড বিতরনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার আওয়াস মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টের অন্যতম ডোনার মি: মাকৃ ওয়েড, কমিউনিটি এক্টিভিস্ট এমদাদ রহমান এমবিই । টিভি প্রেজেন্টার মিনহাজ খানের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা হাজী মো: আছাদ আহমদ আরশ।
এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাধারন সম্পাদক মো: জুনাব আলী, ট্রেজারার হাজী মো: মাসুক আলী, সহ সভাপতি হাজী মো: আফরাজ মিয়া, সহ সাধারন সম্পাদক হাজী মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ থেকে ম্যাগাজিন প্রকাশ করা সহ ট্রাস্টের বিগত দিনের কার্যক্রম ডকুমেন্টারীর মাধ্যমে উপস্থিত প্রবাসীদের সামনে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রবীন কমিউনিটি নেতা আবুল কালাম আজাদ, অলংকারী ইউনিয়ন স্যোসাল ডেভেলাপমেন্টের চেয়ারম্যান হাজী মো: ইসাক উদ্দীন, বিশ্বনাথ এইড ইউকের সভাপতি আব্দুর রহিম রঞ্জু, দশঘর ইউনিয়ন প্রবাসী সোসাইটির চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, মিলফা ট্রাভেলসের স্বত্ত্বাধিকারী মুহিবুর রহমান হেলাল।
বিজয়ী দলের খেলোয়াড় ও আয়োজক বিশ্বনাথ এইড ইউকের নেতৃবৃন্দের হাতে যারা ক্রেস্ট তুলেদেন তারা হচ্ছেন বিশ্বনাথ স্পোর্টস এসোসিয়েশনের চেয়ারম্যান এম এ খালিক, ট্রেজারার মো: কবির চৌধুরী, জেএমজি এয়ারকার্গোর স্বত্বাধিকারী মনির আহমদ, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সহ সাধারণ সম্পাদক আখলাকুর রহমান, বিশ্বনাথ এইড ইউকের সাধারন সম্পাদক জাকির হোসেন কয়েছ, ট্রেজারার বখতিয়ার খান, খাজাঞ্চী ইউনিয়ন জনকল্যান ট্রাস্টের সভাপতি আব্দুল বাছিত রফি, খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের ট্রেজারার আশরাফ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না, কমিউনিটি নেতা মনির খান, সাইদুল ইসলাম খান, আজাদ খান, দশঘর ইউনিয়ন প্রবাসী সোসাইটির সাধারণ সম্পাদক মোদাব্বির হোসাইন মধু, বিশ্বনাথ স্যোসাল ডেভেলাপমেন্ট ট্রাস্টের সিদ্দিকুর রহমান, মাহফুজুর রহমান, দৌলতপুর এডুকেশন ট্রাস্টে মুজিবুর রহমান মধু মিয়া, জালালাবাদ এসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি মুহিব উদ্দীন চৌধুরী, সহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্টানে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট বিশ্বনাথের একটি ছোট্ট গ্রামের সংগঠন হয়েও যেভাবে আর্থ মানবতার সেবায় সংগঠনটি কাজ করে যাচ্ছে তা কোন কোন জেলা পর্যায়ের সংগঠনের সমান। বক্তারা সংগঠনের ভবিষ্যত সফলতা কামনা করেন।















