ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস মাইল এন্ডের নিকটবর্তী বার্ডেট রোডে এসিড আক্রমনে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, দূর্বৃত্তদের ধরার জন্য আমরা আপ্রাণ সহযোগিতা করে যাচ্চিছ। কাউন্সিলের সিসিটিভি ফুটেজ দেয়াসহ সব দিক দিয়ে পুলিশের তদন্তকে সহযোগিতা করা হচ্চেছ।
মেয়র এ প্রসঙ্গে বলেন, এসিড আত্রুমন একটি ভয়ংকর এবং চরম অমানবিক অপরাধ। এব্যাপারে আমার পরিষ্কার বক্তব্য হচ্চেছ, একে আমি কোনভাবেই সহ্য করবো না।
একে দমন করার জন্য সাধ্যমতো যা যা সহযোগিতা করার তা আমি করছি। তিনি আরো বলেন, এধরনের ভয়ংকর অপরাধ দমন পুলিশের দায়িত্ব হলেও কাউন্সিল এবং অন্যান্য সহযোগী সংস্থাদের নিয়ে তাদেরকে কীভাবে সাহায্য করা যায় তা আমি জরুরী ভিত্তিতে দেখছি।
বিশেষ করে কেন্দ্রীয় সরকার কতৃক পুলিশের বাজেট কাটের বিপরীতে তাদেরকে অতিরিক্ত কী সহযোগিতা করা যায় তা নিয়ে আমি এখন কাজ করছি।
মেয়র আরো বলেন, টাওয়ার হ্যামলেটসসহ রাজধানী লন্ডন জুড়ে ঘটে যাওয়া সাম্প্রতিক এসিড আক্রমণের ঘটনাগুলো আতংকের এবং সঙ্গতকারনেই বাসিন্দারা রাগান্বিত। আর এজন্য পুলিশের উচ্ িনাইফ এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র রিলেটেড ভয়ংকর অপরাধের মতোই বিবেচনায় নিয়ে একে দমন করা।















