রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে ঈদ পুণর্মিলনী (ভিডিওসহ)

1056

ওয়ানবাংলানিউজ: রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে ঈদ পুণর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত ২জুন রবিবার ক্যামডেনের স্থানীয় একটি ইয়ুথ সেন্টারে। এতে সংগঠনের নেতৃবৃন্দ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে অংশনেন।

সংগঠনের সভাপতি সাইদুর রহমান রেনুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও রুহুল ইসলাম রুলুর যৌথ পরিচালনায় আলোচনা সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে আগামী অক্টোবর মাসে সংগঠনের ২০ বছর পূর্তি অনুষ্ঠান বাংলাদেশে নিজ উপজেলায় করা। এতে গরীব অসহায়দের মধ্যে ১৫শ শীতবস্ত্র, ৫শ দরিদ্র ছাত্রকে স্কলারশীপ প্রদান এবং রাজনগর উপজেলার জ্ঞানীগুনিদের সম্মানা প্রদানের সিদ্ধান্ত নেয়া।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা পরিষদের চেয়ার বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, ট্রাস্টি আব্দুল হান্নান তরফদার মসুদ, মইনুল ইসলাম, ফারুক মিয়া, টিপু খান,, মোহাম্মদ সাইদুর রহমান, আব্দুস সালাম, এইচ কুরেশী, মব্বশির মিয়া, সামস উদ্দিন সামস, মোহাম্মদ সেলিম আহমদ, মো: কিবরিয়া, এ এইচ ফারুক, বি উদ্দিন, মোহাম্মদ আলী, মখলিছ মিয়া, মোহাম্মদ আব্দুর রব, মো: আবু সিদ্দিক, দুলু চৌধুরী, ময়না মিয়া, রুহুল ইসলাম, আব্দুল মালিক, কালা মিয়া, ফয়জুল হক, মিজানুর রহমান, শাওন মিয়া, ইকবাল হোসেন,আব্দুল বারী, মখলিছুর রহমান, দেলোয়ার হোসেন, শামীম আহমদ, এজাজুল হক প্রমুখ।