লন্ডনে একুশের শ্রদ্ধাঞ্জলী রাতে নয় ভোরে করার দাবী

795

ওয়ানবাংলানিউজ: ১৯৫২ সালে মাতৃভাষা বাংলা রক্ষায় জীবন দিয়েছিলো বাংলার ছাত্র জনতা। তাদের সেই আত্ম ত্যাগকে প্রতি বছর ২১ ফেব্রুয়ারী অত্যান্ত শ্রদ্ধার সাথে স্মরণ করে বাঙালী জাতী। ভাষা দিবস এখন শুধু বাঙালীদের একার নয় এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি লাভ করেছে। সারা বিশ্বে বাংলাদেশীসহ বিভিন্ন কমিউনিটির মানুষ শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে সেই ভাষা শহীদের প্রতি সম্মান প্রদর্শন করেন।
বিলেতেও এই ধারা প্রচলিত বহুদিন যাবত। বাংলাদেশী অধুষ্যিত টাওয়ার হ্যামলেটসের আলতাব আলী পার্কে নির্মিত শহীদ মিনারে বিশাল পরিসরে রাত ১২টা ১মিনিট থেকে শ্রদ্ধা জানান প্রবাসী বাংলাদেশীসহ নানান কমিউনিটির মানুষ।
তবে রাতে ঠান্ডা ও প্রচন্ড ভীড়ের কারনে নারী ও শিশুদের উপস্থিতি কম দেখা যায়। আর সে কারনেই গত ৪ বছর যাবত ২১ ফেব্রুয়ারীর ভোরে প্রভাতফেরী আয়োজন করা হয়। এতে নারী ও শিশুদের উপস্থিতি থাকে বেশ।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ আশা করছেন আগামীতে বাংলাদেশের সাথে মিল রেখে লন্ডনেও সকালেই শ্রদ্ধা জানাবেন কমিউনিটির মানুষ। এজন্য তারা শহীদ মিনার কমিটি ও কাউন্সিলের সহযোগিতা কামনা করেছেন।
গত ১৫ ফেব্রুয়ারী শুক্রবার লন্ডন বাংলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবী জানান একুশের প্রভাতফেরী আয়োজন পরিষদ যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে তারা আগামী বৃস্পতিবার লন্ডনে সকালে অনুষ্ঠিত একুশের প্রভাতফেরীতে সকলকে অংশগ্রহণ করার আহবান কমিউনিটির সকলকে।
লিখিত বক্তব্যে তারা বলেন, বিলেতে বেড়ে ওঠা নব প্রজন্মের মাঝে এবং অন্যান্য কমিউনিটির মাঝে অমর একুশের গৌরবোজ্জ্বল সংগ্রামগাঁথা ছড়িয়ে দেয়ার লক্ষ্যকে সামনে রেখে শহীদ মিনারে মধ্যরাতে একুশের পুষ্পমাল অর্পণের পাশাপাশি লন্ডনে সকালে প্রভাতফেরী আয়োজন করা হয়েছে।
আগামী ২১ ফেবধুয়ারী বৃহস্পúতিবার, সকাল ১০ টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে শুরু হবে প্রভাতফেরী। এতে প্রথমবারের মত জাতী সংঘের প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
তারা বলেন, এদেশে বেড়ে ওঠা শিশুকিশোর যারা রাতে আসতে পারেনা, তাদেরকে একুশের গৌরবোজ্জ্বল চেতনায় অনুপ্রাণিত করার জন্য রাতের পাশাপাশি সকালেও একুশের প্রভাতফেরী আয়োজন পরিষদ যুক্তরাজ্যের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে।
প্রবাসের সকল প্রগতিশীল সংগঠন ও ব্যক্তিকে তাদের প্রিয়জন ও বন্ধুদের বিশেষ করে শিশু-কিশোরদের সাথে নিয়ে প্রভাতফেরীতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্য জামাল খান, হারুনুর রশিদ, নূরুল ইসলাম।