গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের দোয়া মাহফিল অনুষ্ঠিত

635

ওয়ানবাংলানিউজ: সিলেটের বৃহত্তর কামাল বাজার এলাকার শিক্ষা প্রতিষ্ঠান হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক সামসুদ্দীন আহমেদ ও ধর্মীয় শিক্ষক আবু জাফর কওসর আহমদ এর স্মরনে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারী সোমবার গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের ইম্প্রেশন হলে আয়োজিত সভায় স্কুলের সাবেক শিক্ষার্থীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় মরহুম শিক্ষকদের স্মৃতি চারণ করা হয় এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্টিত হয়।

সংগঠনের সভাপতি এমদাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক বখতিয়ার খান ও প্রচার সম্পাদক আনচার আলী।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গিয়াস উদ্ধিন আহমদ রানা, মাওলানা আব্দুল আহাদ, মুজেফর আলী,আব্দুল হান্নান, কুতুব উদ্দিন, সাহেব আহমদ, আনোয়ার হোসেন ফজল, হারুন রসিদ, আব্দুল মান্নান,মাহবুব আলম, খুবেব আহমদ, কামরুল ইসলাম, পারবেজ আহমদ, ফজর আলী সেবুল, হেলাল আহমদ, হাফিজুর রহমান, রাহাত খান, পাবেল আহমদ, সামীম আহমদ, জুনেদ আহমদ,সামসুল ইসলাম লাহিন।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন, মাওলানা গোলাম আম্বিয়া
উক্ত শোক সভায় আরো স্বরন করা হয় প্রাপ্তন শিক্ষক ১. হাফিজ মাওলানা শফিকুর রহমান, সাবেক প্রধান শিক্ষক বাবু শ্রী সুসিল রঞন দেব, বাবু সুজিত ভুসন দাস পন্ডিতকে।