বিশ্বনাথ ডেভেলাপমেন্ট সোস্যাল ট্রাষ্ট ইউকে’র কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত

566

ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ ডেভেলাপমেন্ট সোস্যাল ট্রাষ্ট ইউকে’র নতুন কার্যকরী কমিটির প্রথম সভা ২৯শে জানুয়ারি পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সভাপতি সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া এর পরিচালনায় প্রথমে ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল্লা আল নোমান এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
স্বাগত বক্তব্য রাখেন সভাপতি সিদ্দিকুর রহমান এবং সেই সাথে নতুন কার্যকরী কমিটির সকলকে পরিচয় করিয়ে দেন।
আগামী এপ্রিল মাসে ট্রাষ্টী বৃদ্ধির লক্ষ্যে ওল্ডহামে নেটওয়ার্কিং মিটিং এবং আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে নতুন কমিটির অভিষেক করার সিদ্ধান্তগ্রহণ করা হয়। এছাড়াও ট্রাস্টকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বেশকিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন সহসভাপতি মাহফুজুর রহমান, ট্রেজারার শাহ সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক সাহাদুর রহমান মোনায়েম, ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল্লা আল নোমান, কার্যকরী কমিটির সদস্য কবি শেখ সামছুল ইসলাম, আনোয়ার খাঁন, সেলিম আহমদ,রুবা তানজিদা, ফযর আলী প্রমুখ৷