বাংলাদেশী এক্টভিস্ট ফোরামের আয়োজনে সৈয়দ আশরাফুল ইসলামের স্বরনে শোক সভা ও দোয়া মাহফিল।

530

ওয়ানবাংলানিউজ:বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৩ জানুয়ারি, পূর্ব লন্ডনে মাইক্রো বিজনেস সেন্টারে এই শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শোক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কমিউনিটি নেতা সৈয়দ নূরুল ইসলাম দুলু এবং পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল মালিক খোকন ।
শোক সভায় প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের মাননীয় ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ জুলকার নাইন। বিশেষ অতিতি হিসেবে উপস্তিত ছিলেন টাওয়ার হেমলেটস্ কাউন্সিলের স্পিকার কাউন্সিলার আয়াছ মিয়া এবং জি এল এ মেম্বার উমেস দেশাই। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্তিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ।
সভায় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা সাবেক কাউন্সিলার গোলাম মর্তুজা, সাবেক স্পিকার কাউন্সিলার আবদুল মুকিত চুনু এম বি ই, সাবেক কাউন্সিলার হেলাল আব্বাস, মুজিবুর রহমান, সিরাজুল হক সিরাজ, কুতুব উদ্দিন, আবদুল আলী রউফ, রফিক উল্লাহ, মনুহর আলী, আবুল লেইছ মিয়া, আলতাফ হোসেন বাইছ, আনসার আহমদ উল্লাহ, সাবেক কাউন্সিলার মোঃ শহীদ আলী, গয়াছুর রহমান, হাবিব আলী মাখন, আওয়ামীলীগ নেত্রী হুসনে আরা মতিন, নজমা হোসেন, ইসমাইল হোসেন, মুজিবুল হক মনি, সাদেক কোরেশী, মস্তফা কামাল মিলন, সাবেক কাউন্সিলার সেলিম উল্লাহ প্রমুখ৷
উল্লেখ্য যে সৈয়দ আশরাফুল ইসলাম দীর্ঘদিন এই কমিউনিটিতি বিভিন্ন ভাবে বিভিন্ন কাজের সাথে জড়িত থাকায় বক্তাগন তাদের নিজ নিজ অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন এবং তাঁর স্বরনে টাওয়ার হেমলেটসে কোন স্থাপনার নাম দেয়ার জন্য টাওয়ার হেমলেটস্ কাউন্সিলের কাউন্সিলারদের কাছে দাবি জানান।
সভায় কোরান তেলায়াত করেন সৈয়দ আসফাক আহমদ এবং মরহুমের আত্মার মগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মুজিবুর রহমান মুজিব।