মো: কাওছার: পুর্বলন্ডনের নিউহামস্থ রমফোর্ড রোর্ড এবং ক্রসবি রোর্ডের মোড়ে একটি গাড়ীর সাথে সাইকেল আরোহীর সংঘর্ষের ঘটনা ঘটে গত ২৪ জুলাই শুক্রবার বিকাল ৩টার দিকে । সংঘর্ষের পর স্থানীয়গন পুলিশকে ফোন দিলে পুলিশ গুরুতর আহত অবস্থায় সাইকেল আরোহীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরদিন ঐ হাসপাতালে তিনি মৃত্যুবরন করেন। তার নাম জে ক্রিস্টিয়েনসেন এবং তার বয়স ২১ বছর।
২৫ জুলাই ২০ বছর বয়সী গাড়ীর চালককে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক ধারনায় গাড়ী চালককে দোষী সাব্যস্ত করছে পুলিশ। পুলিশ জানিয়েছে গাড়ীচালক যেখানে নিয়মানুযায়ী থামানোর কথা থাকলেও তিনি অসাবধানতাবশত গাড়ী থামাননি।
বিপদজনক ড্রাইভিংয়ের কারনে অভিযুক্ত গাড়ীর চালককে গ্রেফতার করা হয়। পুলিশ নিহতের আত্মীয়কে অবহিত করেছে এবং যথাযথ সময়ে তার ময়না তদন্ত করা হবে এবং অতি তাড়াতাড়ী ঘটনার তদন্ত করবেন বলেও জানিয়েছে।















