লন্ডনে মধ্যপ্রাচ্যের বিনিয়োগ ৩০ শতাংশ বৃদ্ধি

1065

ওয়ানবাংলানিউজ: রিয়েল এস্টেট ফার্ম স্যাভিলস বলছে মধ্যপ্রাচ্য থেকে লন্ডনে বিনিয়োগের টার্গেট ধরা হয়েছে ১.৭৫ বিলিয়ন ডলার। এ বছর এধরনের বিনিয়োগ বেড়েছে ৩০ শতাংশ। ২০১৬ সালের তুলনায় এ বিনিয়োগের পরিমান ৬ শতাংশ বেশি। মধ্যপ্রাচ্যের যেসব বিনিয়োগকারী ইউরোপ ও লন্ডনে দীর্ঘদিন ধরে সক্রিয় তারাই সেখানে এধরনের বিনিয়োগ করছেন। লন্ডন শেয়ারবাজারেও তারা বিনিয়োগ করছেন।

গত মাসে ডলারে কেনাবেচা করেন এমন ক্রেতাদের জন্যে উপসাগরীয় দেশগুলো বিশেষ ছাড় দেয়া হয়। এতে লন্ডনে মধ্যপ্রাচ্য থেকে বিনিয়োগ সহায়ক হয়ে ওঠে। এধরনের বিনিয়োগ একই কারণে বেড়ে যায় ২৯ শতাংশ। বিশেষ করে সেন্ট্রাল লন্ডনের অর্ধেক বাসিন্দাই আন্তর্জাতিক ক্রেতা যাদের ১৫ থেকে ২০ শতাংশ মধ্যপ্রাচ্য থেকে আগত। আরব বিজনেস