লুইস তাণ্ডবে ঝড় শুরু ওয়েস্ট ইন্ডিজের

380

খেলাধুলা ডেস্ক: ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এই ম্যাচটিকে ঘিরে, যে দল জিতবে তারাই সিরিজ জয়ের উল্লাস করবে। কারণ সিরিজ এখন ১-১-এ সমতা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ঝড়ো শুরু করেন দুই ক্যারিবীয় ওপেনার।

আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ৭ ওভারে ৯০ রান করে এবং উইকেট হারিয়েছে দুটি। এভিন লুইস একাই বাংলাদেশের বোলারদের চেপে ধরেছেন।

ম্যাচের বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আসেনি। উইনিং কিম্বিনেশন নিয়েই মাঠে নেমেছে লাল-সবুজের দল।

চলমান এই সিরেজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ আট উইকেটের বড় ব্যবধানে জিতেছিল। আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩৬ রানে জিতে সমতায় ফিরে। এর আগে টেস্টে ২-০তে হোয়াইটওয়াশ করে এবং ওয়ানডেতে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজে কেমন করে সেটাই এখন দেখার।

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: এভিন লুইস, শেই হোপ, শিমরন হেটমায়ার, শেরফান রাদারফোর্ড, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট, ফ্যাবিয়ান অ্যালেন, কিমো পল, শেলডন কটরেল, ওশান টমাস।