ওয়ানবাংলানিউজ: বাংলাদেশের ৪৭তম বিজয় দিবস উপলক্ষে গত ১৯ ডিসেম্বর পূর্ব লন্ডনের ওসমানী সেন্টারে বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী মেমোরিয়াল ফাউন্ডেশন ইউকের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওসমানী মেমোরিয়াল ফাউন্ডেশন ইউকের প্রেসিডেন্ট আলহাজ্ব কবির উদ্দিনের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারী মোহাম্মদ গোলাম রাব্বানী ও জয়েন্ট সেক্রেটারী সাংবাদিক খান জামাল নুরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক শিক্ষক সৈয়দ আব্দুল কাদির।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জি এস সি ইউকের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম খান। মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মুক্তিযোদ্ধা এম এ আজিজ, ওসমানী মেমোরিয়াল ফাউন্ডেশন ইউকের সহ সভাপতি আমীর উদ্দিন আহমদ মাস্টার, সহ-সভাপতি মোহাম্মদ ইছবাহ উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী সাংবাদিক ও শিক্ষক সৈয়দ আব্দুল কাদির, জয়েন্ট সেক্রেটারী মোহাম্মদ আবুল মিয়া, ট্রেজারার ব্যাংকার সৈয়দ সুহেল আহমদ, সাংবাদিক বদরুজ্জামান বাবুল, জয়েন্ট অরগেনাইজিং সেক্রেটারি কবি শেখ শামসুল ইসলাম, প্রফেসর আব্দুল হাই, হাজি মোঃ তাহির আলী, হিফজুর রহমান, আব্দুল শুকুর, মুহিব উদ্দিন চৌধুরী, রফিক চৌধুরী, গোলাম আযম তালুকদার, হিরন আলী, জুগাম্বর আলী প্রমুখ।
বক্তাগণ বলেন মুক্তিযুদ্ধের যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন করার জন্য ৩০ লক্ষ লোক শাহাদাত বরণ করেছিল সেই লক্ষ্য এবং উদ্দেশ্য যেনো বাস্তবায়িত হয়। খেটে খাওয়া মেহনতি মানুষের জীবন মানের যেন উন্নতি হয়। বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা যেন নিশ্চিত হয়। পরিশেষে দোয়া পরিচালনা করেন হাজি তাহির আলী।















