লন্ডনে নাইফ ক্রাইম প্রতিরোধে লন্ডন মেয়রের উদ্যোগকে স্বাগত জানালেন জন বিগস

1978

ওয়ানবাংলানিউজ: গত কয়েকদিনে আবারো ছুরিকাঘাতে ৩টি হত্যা কান্ডের ঘটনা ঘটেছে লন্ডনে। পূর্ব লন্ডনের ক্যানিং টাউন, ইস্টহাম ও ইজলিংটনে এই হত্যাকান্ডগুলি ঘটে। এর আগে গত কয়েক মাসে লন্ডনে ২০টির মত ছুরিকাঘাতে হত্যা কান্ডের ঘটনা ঘটেছে। সবচেয়ে আলোচিত ছিল পূর্ব লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকায় বাঙালী মায়ের সামনে ছেলেকে নির্মমভাবে হত্যা।

নাইফ ক্রাইম উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়া গত ২৭ জুন লন্ডন মেয়র সাদিক খান নাইফ ক্রাইম প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহন করেছেন। আর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন টাওয়ার হ্যামলেটস এর মেয়র জন বিগস।

লন্ডন মেয়রের উদ্যোগকে স্বাগত জানালেন মেয়র জন বিগস

লন্ডন মেয়র সাদিক খানের বিশেষ উদ্যোগগুলির মধ্যে রয়েছে লন্ডনের ৪৮৪ টি সেকেন্ডারী স্কুলে মেটাল ডিটেক্টর সরবরাহ। অতিরিক্ত ৬শ ২৫ হাজার পাউন্ড বরাদ্দ, এর ফলে এখাতে মোট বরাদ্দের পরিমান হবে ৭ মিলিয়ন পাউন্ড। ৮০ জন স্পেশাল পুলিশ সদস্যে নিয়ে গঠিত বিশেষ টিম নাইফ ক্রাইম হট স্পটগুলোতে কর্মরত অন্যান্য মেট পুলিশ সদস্যদের সহযোগিতা প্রদান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে করা স্টপ এন্ড সার্চে মেট পুলিশকে আরো সহযোগিতা প্রদান। নাইফ ক্রাইম আক্রান্তদের সহায়তার জন্য ২ মিলিয়ন পাউন্ডের তহবিল, ইত্যাদি।