ওয়ানবাংলানিউজ: ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার দিরাই থানার প্রবাসীদের নিয়ে গঠিত ‘দিরাই থানা ডেভলাপমেন্ট অরগাইজেশন ইউকে’র উদ্যোগে পুর্বলন্ডনের একটি রেস্টুরেন্টে রোববার বিপুল সংখ্যক দিরাইবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল।
সংগঠনের সভাপতি লুতফুর রহমান খোকন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসি সদস্য শহিদুল ইসলাম নজরুল।
ইফতার পূর্ব আলোচনা সভায় সংগঠনের ভুয়শী প্রশংসা করে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক মেয়র আব্দুল আজিজ সর্দার। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি নাজমুল হোসেন চৌধুরী চাঁন মিয়া, সাবেক সভাপতি ফিরুজুল হক, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মাহবুব হোসাইন লিচু, সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ হারুন মিয়া, সাবেক সাধারন সম্পাদক বেলাল রেজা খান, সাবেক সাধারন সম্পাদক খালেদ রেজা খান, সাবেক সাধারন সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক এডভোকেট আবুল হাসনাত,
সাবেক সহ সভাপতি চাদ মিয়া, নজরুল ইসলাম, ট্রেজারার আব্দুল কাদির, সাবেক ট্রেজারার সেলিম সর্দার, সাবেক সহ সভাপতি মৌলানা শুয়েব আহমদ, মুফতি মৌলানা বুরহান উদ্দিন, সাবেক ট্রেজার শফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আক্তার, সহ সাগঠনিক সম্পাদক ভুলু মিয়া, সহ সংগঠনিক সম্পাদক বিপ্লব সর্দার, সাংগঠনিক সম্পাদক খসরু মিয়া, শিক্ষা সম্পাদক কিবরিয়া চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক শাহিন মিয়া, ইসি মেম্বার মামুন সর্দার, ইসি মেম্বার সৈয়দ জিয়াউর রহমান, মিজান চৌধুরী, মাসুক সর্দার, ডা: সৈয়দ মাসুক আহমেদ, আব্দুল কাহার, জাহান মিয়া, আব্দুল গাফফার, ইফতেখার আহমদ রুবেল, আজিজুর রহমান লিটন, জুবের আকতার সুহেল, আতিকুর রহমান রুবেল, জিমানুর রহমান, রুবেল মিযা, মিছাবহ চৌধুরী, শাহজাহান তালুকদার, শামিম আহমদ, রুহুল আমিীন লেবু, আনোয়ারুল হক সিরাজ, বুল বুল চৌধুরী, আবুল কালাম চৌধুরী, ছাদিকুর রহমান প্রমূখ।















