ইস্ট লন্ডনের বেক্টনে যুবতীসহ দুইজনের উপর এসিড নিক্ষেপ

11863
Resham Khan has been left with damage to her left eye

তানজিদা রহমান: ইস্ট লন্ডনের বেক্টনে ট্রাফিক লাইটে দাঁড়ানো অবস্থায় গাড়ীর জানালা দিয়ে এসিড নিক্ষেপের ফলে এক যুবতী সহ দুইজন মারাত্মক আহত হয়েছেন। ঘটনাটি ঘটে গত ২১ জুন। এতে আহত হন ২১ বছর বয়সী রেশাম খান এবং ৩৭ বছর বয়সী তার কাজিন জামিল মুক্তার।

জানা যায় রেশাম এর ২১তম জন্মদিন পালনের পর বাড়ী ফেরার পথে তাদের উপর এ আক্রমণ করা হয়। ঘটনার পর তাদের দুইজনকে হাসপাতালে নেওয়া হলে মুক্তার কোমাতে চলে যায়। এখন সে কোমা থেকে ফিরে আসলেও তার ডান চোখ, হাত, পা, পেছনের দিক, মুখের ডান দিক চলে গেছে। রেশমের বাম চোখ নষ্ট হয়ে গেছে এবং দুই চামড়া জোড়া লেগে গেছে।হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

Resham Khan was left with burns on her arms, legs, face, shoulder by the attack

সামাজিক মাধ্যমে রেশাম জানান,”আমি ধবংস হয়ে গেছি, আমি চিন্তা করি আর কখনো আগের মত হতে পারবনা। শত চেষ্টার পরও আমরা এ আক্রমণ থেকে বাচঁতে পারিনি।

ইংল্যান্ডে এ ধরণের ঘটনা আমি আগে শুনিনি। আক্রমণকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি তবে তদন্ত কাজ চলছে।
সূত্র: বিবিসি