এম এ জামান: টাওয়ার হ্যামলেট বারার ব্ল্যাকওয়াল এন্ড কিউবিট টাউন থেকে নির্বাচিত লেবার পার্টির কাউন্সিলার মোহাম্মদ পাপ্পু তার ফেইসবুক ওয়ালে ইসরাইল বিরোধী একটি পোস্ট শেয়ার করায় লেবার পার্টি থেকে বহিস্কৃত হলেন।
যে পোস্টে ৯/১১ এর বোমা হামলা ও প্যারিসে সন্ত্রাসী হামলার জন্য ইসরাইলকে দায়ী করা হয়েছিল।
কাউন্সিলার মোহাম্মদ পাপ্পু টাওয়ার হামলেট কাউন্সিলে ওভারভিউ এন্ড স্ক্রুটিনী কমিটির মেম্বার, গ্রান্ট স্ক্রুটিনী সাব কমিটির ভাইস চেয়ারম্যান ও ব্রেক্সিট কমিশনের সদস্য ছিলেন। তিনি এসব পদ পদবী থেকে অব্যাহতি নিয়েছেন। লেবার পার্টি তাকে বহিস্কার করায় তিনি এখন স্বতন্ত্র কাউন্সিলার হিসেবে গণ্য হবেন। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।















