ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ উপজেলার আর্থ সামাজিক উন্নয়নের লক্ষে যুক্তরাজ্য প্রবাসী তরুন যুবকদের নিয়ে গঠিত বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকের বার্ষিক সভা গত ২০ নভেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের সদস্যরা অংশনেন।
সভায় বিগত দিনের কার্যক্রমের পর্যালোচনা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে উপস্থিত ট্রাস্টিরা আলোচনা করেন। এবং সংগঠনের নির্বাচন আগামী বছর ফেব্রুয়ারী মাসে করার সিদ্ধান্ত হয়।
সংগঠনের সভাপতি আব্দুল ওয়াহিদ আলমগীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবর জুয়েল এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলায়াত করেন ট্রাষ্টি নুরুল আহমেদ।
বক্তব্য রাখেন সহ সভাপতি বদরুল ইসলাম, ট্রেজারার এস,এম রফিক আলী ট্রাস্টি ৬ বেলাল আহমেদ, শফিউর রহমান খাঁন, কাওছার আহমদ (মামুন), শেঁখ হারুন অর রশীদ, আব্দুল হক, ফরিদ উদ্দিন, আব্দুল বাছিত শামীম, মোহাম্মদ মনির, জিলু মিয়া, শানুর আলী, মাসুক মারুফ, আলী আহমদ, নুরুল আহমেদ, ইমরান আলী সুমন, রুহুল মুন্না। এছাড়া আরো উপস্থিত ছিলেন সুহেল মিয়া, সুমন আহমদ,আলী হুসেন ।















