মিসবাহুল উলুম মাদ্রাসা ডেভেলপমেন্ট এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

595

ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার সীমান্তবর্তী কাহির ঘাট এলাকার ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান মিসবাহুল উলুম মাদ্রাসা ডেভেলপমেন্ট এসোশিয়েশন ইউকের বিশেষ সাধারন সভা গত ১৯ শে নভেম্বর সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সভাপতি কয়ছর আলীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সৈয়দ তাজির উদ্দিন মান্নানের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ বদরুল ইসলাম।
সভায় যুক্তরাজ্যে বসবাসরত অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন । কাহির ঘাট মিসবাহুল উলুম মাদ্রসার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য উপস্থিত সকলে সংগঠনের আজীবন সদস্যপদ ফরম পুরন করে কার্যকরী কমিটির কাছে হস্তান্তর করেন। সভায় সংগঠনের প্রাথমিক সংবিধান উপস্থাপন করেন সাধারণ সম্পাদক সৈয়দ তাজির উদ্দিন। এসময় ব্যাপক আলাপ আলোচনার পর তা সর্বসম্মতি ক্রমে গৃহিত হয় ।
উক্ত সভার আলোচনায় অংশ গ্রহন করেন, আব্দুল কাইয়ুম, মো: মশাহিদ মিয়া, মরতুজা মিয়া, মৌলানা শাহ রেদওয়ান আহমদ, আব্দুল হক , সৈয়দ আফরুজ মিয়া, রেজওয়ান খান , সৈয়দ ফারুক কামাল, আব্দুল রকিব, মো: বশর উল্যাহ, মসুদ আহমদ, আলহাজ খালিছুর রহমান, শামীমআহমদ, নিজাম উদ্দিন, কনর মিয়া,আনা মিয়া প্রমুখ ।
সভায় বক্তারা মাদ্রাসার একাডেমিক উন্নয়নে ভুমিকা রাখার জন্য মাদ্রসার সুপার, শিক্ষকগণ এবং পরিচালনা কমিটির প্রতি আহবান জানান। তারা বলেন এলাকার ছাত্রদেরকে আকৃষ্ট করতে হলে শিক্ষার মান উন্নয়ণ করতে হবে শুধু বিল্ডিং নির্মান করলে হবে না সততা এবং জবাবদিহিতার প্রয়োজন রয়েছে সেদিকে নজর দেওয়া দরকার।