ওয়ানবাংলানিউজ: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন উন্নয়ন টাস্ট ইউকে‘র প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গত ৫ই নম্ভম্বের ২০১৮ সোমবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ট্রাস্টের সদস্যরা অংশনেন। সভায় ট্রাস্টের বিগত দিনের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে সংগঠনের বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক মকসুদ রহমান ও আর্থিক রিপোর্ট প্রদান করেন ট্রেজারার রফিক উদ্দিন।
সভায় এলাকায় একটি ফ্রি চুক্ষ শিবির আয়োজনের সিদ্ধান্ত হয় এবং এজন্য প্রায় ৫লাখ টাকা আর্থিক সহায়তার প্রতিশ্রুতিদেন উপস্থিত সদস্যরা। একই সাথে উক্ত কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
সংগঠনরে সভাপতি আব্দুল মুক্তার সাইস্তার সভাপতিত্বে কোরান পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়ছল আলী ।
সভায় বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার খালেছ উদ্দিন, ট্রাস্টি আব্দুল হক আবু, আব্দুল আহাদ, ফখর উদ্দনি ফারুক, আরশ আলী, সাইস্তা মিয়া, মোহাম্মদ চন্দন, মোহাম্মদ সামসুল হুদা, লাল মিয়া, নাছির উদ্দিন, তাকবীর হোসনে দুলাল, বদরুল হক শাহীন শহিদুল ইসলাম, মিরাজ নানু প্রমুখ ।















