ভাদেশ্বর এসোসিয়েশন ইউকে’র কার্যকরি কমিটির সভা অনুষ্টিত

1329

ওয়ানবাংলানিউজ: গত ১৯শে জুন রোজ সমবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় পূর্ব লণ্ডনের আমার গাঁও রেষ্টুরেন্টে ভাদেশ্বর এসোসিয়েশন ইউ কে এর কার্যকরি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জনাব আবুল মহসিন চৌধুরীর সভাপতিত্বে এবং যূগ্ন সাধারণ সম্পাদক মাহতাব মোমেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কার্যকরি কমিটির সদস্যগন উপস্তিত ছিলেন। সৈয়দ আহমদ আলীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় সভাপতির স্বাগত বক্তব্যের পর সদস্যগন এসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং কমিটির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

সভায় সর্বসম্মতি ক্রমে ভাদেশ্বর মহিলা কলেজের আবেদনে তাৎক্ষনিক সাড়া প্রদান করে আবেদনকৃত অর্থ অতিদ্রুত কলেজ কর্তীপক্ষের নিকট হস্তান্তরের দায়ীত্ব সভাপতি জনাব আবুল মহসিন চৌধুরীকে প্রদান করা হয়। কমিটির সদস্যবৃন্দ ভবিষ্যতেও এই ধরনের অনুদান প্রদানের মনোভাব পোষন করেন। এছাড়াও আগামী ৯ই জুলাই ২০১৮ সোমবার সন্ধ্যা ৭ঘটিকার সময় ব্রিকলেনস্ত আমার গাঁও রেষ্টুরেন্টে ইউ কে সফর রত ভাদেশ্বর নাছির উদ্দিন হাই স্কুল ও কলেজ এবং ভাদেশ্বর হাফিজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব মাছুম আহমদ চৌধুরীকে ইউ কে প্রবাসী ভাদেশ্বর বাসীর পক্ষ হইতে সম্বর্ধনা প্রদান ও মতবিনিময় সভার সিদ্ধান্ত গূহীত হয় এবং সকল ভাদেশ্বর প্রবাসীগনকে সভায় উপস্তিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়।
কোষাধক্ষ তৌফিক আহমদ টি টু সংগঠনের আয় ব্যায়ের হিসাব প্রদান করেন। সংগঠনে নতুন যোগদানকারি সদস্যগনকে স্বাগত জানিয়ে এবং সংগঠনের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আরও বক্তব্য রাখেন সৈয়দ মুক্তাদির হোসেন মুকিত, আব্দুল মন্নান, মারুফ করিম চৌধুরী, মোর্শেদ আলম চৌধুরী রাহী, সৈয়দ মুজিবুল ইসলাম আজু, খালিদ আহমদ মন্জু, মশিউর রহমান চৌধুরী পিন্টু, কয়েছ আহমদ, রোমান আহমদ চৌধুরী, তপু শেখ, আব্দুল হামিদ, আলী আকবর বাবলু, আতিকুর রহমান সেফার, এস রহমান, রুবেল আহমদ, আবু আব্দুল্লাহ, মনজুর চৌধুরী, মাহমুদুর রহমান, আব্দুর রাজ্জাক, জাহেদ আহমদ হাছান প্রমুখ।