ওয়ানবাংলানিউজ: ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তাঁর ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়।
হত্যাকন্ডের এই ঘটনাটি বাংলাদেশে পালিত হয়ে আসছে ‘জেল হত্যা দিবস’ হিসেবে। দিবসটি উপলক্ষে গত ৩ নভেম্বর শনিবার বিকালে পূর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভার শুরুতে মহান স্বাধীনতাসহ সকল শহীদদের স্মরণে দাড়ীঁয়ে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত নেতাকর্মীরা।
সংগঠনের ভারপাপ্ত সভাপতি আঞ্জুমনআরা আঞ্জুর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক শাহীন আকতার এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়মী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সাজিয়া ¯িœন্ধা, কাউন্সিলার জেনেট রহমান। উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সহ সাধারণ সম্পাদ জামাল আহমদ খান, যুক্তরাজ্য শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এম ইকবাল হোসেন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়ছল হোসেন সুমন, যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের নেত্রী আঁিখ বেগম, রাজিয়া রহমান, ইফফাত আরা রোজী, রাহেলা শেখ, রেহানা বেগম, যুবলীগ নেতা আনোয়ার খান।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ শরীফ বলেন, বাংলাদেশ যুতদিন থাকাবে জাতীয় চার নেতাকে জাতী গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে।














