ওয়ানবাংলানিউজ: শান্তির ধর্ম ইসলামকে হেয় করে বিদ্বেষপূর্ণ বই লেখায় বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটেনে অবস্থানকারী দুই লেখক আবু আবদাল ও মজিবুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ।
উল্লেখ্য বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত দিয়ে ব্রিটেনে অবস্থানকারী দুই লেখক মো: আবু আবদাল ও মো: মজিবুর রহমান চৌধুরী যৌথভাবে একটি বই প্রকাশ করে কেন তারা ইসলাম ধর্ম ত্যাগ করেছে । তাদের বইয়ের নাম হচ্ছে ‘আমরা কেন ইসলাম ত্যাগ করেছি’। সম্প্রতি বইটি মানুষের হাতে পৌছালে ধর্মপ্রাণ মানুষে বিক্ষোদ্ধ হয়ে উঠে এবং সবাই নাস্তিক এই দুই লেখকের মৃত্যু দন্ড দাবী করেন।
আবু আবদাল এর দেশের বাড়ী হচ্ছে সিলেটের বিশ্বনাথ উপজেলায় ও মুজিবুর রহমান চৌধুরীর বাড়িত হচ্ছে বিয়ানবাজার উপজেলায়। তারা উভয়ই ব্লগিং ও লেখালেখির সাথে জড়িত বলে জানাগেছে।
বইটি প্রকাশিত হবার পর লেখকদের উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছেন মুসল্লিরা। জামাতে ইসলামের সাথে জড়িত বাংলাদেশের একটি মসজিদের ইমাম সাঈদ মওদুদ আহমেদ উক্ত দুই নাস্তিক লেখকদের বই বাজেয়াপ্ত করে তাদের ফাঁসির দাবী করেছেন।
নতুবা তারা আইন নিজের হাতে তুলে নিবেন বলে জানান। মওদুদ বলেন, পশ্চিমা দুনিয়ার মদদে ইসলামকে ধ্বংশ করতে বিদেশে পড়তে ও কাজ করতে যাওয়া কিছু লেখকদের ইসলামের বিপক্ষে দাঁড় করিয়েছে। তারা বর্তমান ইসলাম ধর্ম ত্যাগ করেছে। তিনি আরো দাবী করেন যারা এই লেখকদের বাই পড়বে তারা জাহান্নামে যাবে। পুলিশ অশব্যই এদেরকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে। ধর্মপ্রাণ মানুষ এদের ফাঁসি চায়।
এদিকে উক্ত দুই লেখক জানিয়েছেন তারা এই বই লেখায় তারা নিরাপত্তাহীনতায় ভোগছেন। বাংলাদেশ তাদের জন্য নিরাপদ নয় উল্লেখ করে বলেন, গত কয়েক বছরে বাংলাদেশে একাদিক মুক্তমনা লেখককে উগ্রবাদীদের হাতে নিহত হতে হয়েছে। এই মুহুর্তে তাদের জন্য বাংলাদেশ নিরাপদ নয়।















