আল ইসলাহ গ্রেটার লন্ডন ডিভিশনের উদ্যোগে শবেবরাত উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

1434

গত ৩মে বুধবার পূর্ব লন্ডনের উসমানী সেন্টারে আনজুমানে আল ইসলাহ ইউকে গ্রেটার লন্ডন ডিভিশনের উদ্যোগে পবিত্র শবেবরাত উপলক্ষে এক সেমিনার ডিভিশনের প্রেসিডেন্ট মাওলানা হাফিজ কয়েছ উজ্জামানের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারী মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ ও জয়েন্ট সেক্রেটারী মাওলানা মোঃ মুছলেহ উদ্দীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করেন আনজুমানে আল ইসলাহ ইউকের মুহতারম সেক্রেটারী জেনারেল প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন লতিফিয়া উলামা সোসাইটি ইউকের প্রেসিডেন্ট মাওলানা শেহাব উদ্দীন আনজুমানে আল ইসলাহ ইউকের জয়েন্ট সেক্রেটারী মাওলানা ফরিদ আহমেদ চৌধুরী, কাউন্সিল মেম্বার মাওলানা আব্দুল আউয়াল হেলাল ইস্টডিভিশনের জেনারেল সেক্রেটারী কারি কাওসার আহমেদ, আল ইসলাহ ইয়থ ফোরাম লন্ডনের সেক্রেটারী মাওলানা মারূফ আহমেদ ।
আল ইসলাহ গ্রেটার লন্ডন ডিভিশনের একজিকিউটিভ মেন্বার মাওলানা আবুবক্কর মোঃ সিদ্দিকের কোরআন তেলাওয়াত ও নর্থইস্ট শাখার প্রেসিডেন্ট মাওলানা হাফিজ ওয়াহিদ সিরাজির নাশিদ পরিবেশনার মাধ্যমে শুরু হওয়া সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আল ইসলাহ গ্রেটার লন্ডন ডিভিশনের জেনারেল সেক্রেটারী মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ, বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট মোঃ নজমুল ইসলাম,
ট্রেজারার মোঃ ছদরুল ইসলাম, অর্গেনাইজিং সেক্রেটারী মাওলানা আব্দুল জলিল, কেমডেন শাখার প্রেসিডেন্ড আলহাজ্ব রফিকুল ইসলাম রেনু, অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন আল ইসলাহ গ্রেটার লন্ডন ডিভিশনের ভাইস প্রেসিডন্ট শওকত হোসেন সিদ্দিকি, প্রেস সেক্রেটারী এম, জি কিবরিয়া চৌধুরী, ট্রেনিংসেক্রেটারী মাওলানা আযিযুর রহমান, এডুকেশন সেক্রেটারী নজরুল ইসলাম গজনবী, ওয়েলফেয়ার সেক্রেটারী মাওলানা সেলিম উদ্দীন, মেম্বারশিপ সেক্রেটারী আব্দুল জব্বার,
এক্সিকিউটিভ মেম্বার মাওলানা আব্দুল বছির কয়েছ, হাফিজ আব্দুল হাকিম, হাফিজ বুরহান উদ্দিন, আলহাজ্ব সিরাজুল ইসলাম, আলহাজ্ব আবুল খয়ের নোমান, মাওলানা হাফিজ অনহারুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম ছাদ, মাওলানা ইনামুল হক, জিয়াউল ইসলাম গজনবী, হাফিজ হাবিবুর রহমান, আলহাজ্ব ফয়ছল আহমদ, মাওলানা আমিন উদ্দীন, কারি সাজ্জাদুর রহমান, কারি আব্দুল মুহিত, আলহাজ্ব এখলাছুর রহমান হাফিজ সাজ্জাদুর রহমান, মোহাম্মদ আব্দুর রব, মোহাম্মদ আমজাদ হোসেন, আলহাজ্ব শাহ আজহার হোসেন, শাহিন মিয়া প্রমূখ।
পরিশেষে মিলাদ পাঠ করে দো’য়ার মাধ্যেমে সভার সমাপ্তি করা হয়।