মুসলিম হ্যাল্প ইউকের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

1156

ওয়ানবাংলানিউজ: আন্তর্জাতিক চ্যারেটি সংস্থা মুসলিম হ্যাল্প ইউকে পরিবারের পক্ষ থেকে সংস্থার চেয়ারম্যান আব্দুছ ছোবহান বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক সংক্ষিপ্ত ঈদ শুভেচ্ছায় বলেন, ‘ঈদ’ ধনী-গরিব, উচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়।

এই প্রেরণায় উদ্দীপ্ত হয়ে সমাজের অপেক্ষাকৃত দরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়া মুসলমান হিসাবে আমাদের কর্তব্য। তিনি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। সাথে সাথে লন্ডনে গ্রেনফেল টাওয়ারে ঘঠে যাওয়া দূর্ঘটানার জন্য সুখ-সন্তপ্ত পরিবারের সাথে সহমর্মিতা প্রকাশ করেন এবং যারা পরকালে চলে গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন ।