নর্থ লন্ডন থেকে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের বোমা উদ্ধার : ক্রয়ডনে অগ্নিকান্ডে ৪০টি গাড়ী ধ্বংস

2466

তানজিদা রহমান: নর্থ লন্ডনের আবাসিক এলাকা থেকে সন্দেহভাজন অবিস্ফোরিত “ওয়াল্ড উয়ার টু আরটিলেরি” ডিভাইস সরানো হয়েছে। ওয়াক্লেই রোড নর্থ, বারনেট থেকে শনিবার ২টা ১৫ মিনিটের সময় ডিভাইসটি সম্পর্কে ফোন আাসে। ডিভাইস উদ্বারের সময় আশেপাশের রাস্তা বন্ধ ছিল কিন্তু পরে তা খুলে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ডিভাইসটি বিশেষজ্ঞদের মাধ্যমে নিরাপদে সরানো হয়েছে।

ক্রয়ডনের স্টুরেজ ইয়ার্ডে আগুন, ধ্বংস হয়েছে ৪০টি গাড়ী : এদিকে-লন্ডনের ক্রয়ডনে একটি স্টুরেজ ইয়ার্ডে অগ্নিকান্ডের খবর পাওয়া যায়। ঘটনাটি ঘটে শনিবার ৮টা ৪৬ মিনিটের সময় পারলি ওয়ের নিকটে পেটারউড ওয়ের ইন্ডাস্ট্রিয়াল পার্কে।

৪টা ফায়ার ইঞ্জিন ও ২১ জন দমকলকর্মী ঘটনাস্থলে পৌছে। বিবিসির মাধ্যমে জানা যায় ঘটনাস্থল থেকে কর্মীরা ৫০টি ফোনটি কল রিসিভ করে। লন্ডন ফায়ার ব্রিগেড বলেছেন, ১০টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। কি কারণে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছিল তা এখনও জানা যায়নি, পুলিশ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।