মেহেদী মামুন: গত ১ ফেব্রুয়ারি শনিবার বিশাল সমারোহে সুসম্পন্ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন। কবীর আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে জেলার অন্যান্য নেতাদের অংশগ্রহণে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে। সম্মেলনে জেলার ত্যাগী ও তৃণমূল নেতাদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
প্রায় একযুগ পর অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির এই সম্মেলনে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্য তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিএনপির এই গণজাগরণের প্রশংসা করেন। ভবিষ্যতে বিএনপির সবাইকে একতাবদ্ধ থাকার নির্দেশনা প্রদান করেন তারেক রহমান।
১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সম্মেলনটি জেলা সম্মেলন হলেও গুরুত্বের দিক দিয়ে নানা কারণে এটি বিভাগীয় সম্মেলনের স্তরে পৌঁছে যায়। যার অন্যতম আকর্ষণ ছিলেন জননেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। গতানুগতিক রাজনৈতিক চিন্তাধারার বাইরে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের শক্তিকে কাজে লাগিয়ে কিভাবে গণজাগরণ সৃষ্টি করা যায় তার অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করছেন তিনি।
সিন্ডিকেট রাজনীতির কবর রচনা করে তৃণমূল ও ত্যাগী নেতা কর্মীদের নিয়ে কিভাবে জেলা জুড়ে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি করা যায় তার নেতুৃত্বসুলভ দৃষ্টান্ত স্থাপন করে দেখালেন কবীর আহমেদ ভূইয়া।
ব্রাহ্মণবাড়িয়া জেলার এই সফল সম্মেলনের কারণে একদিকে সিন্ডিকেট রাজনীতির কবর রচিত হয়েছে। অন্যদিকে উত্থান হয়েছে তৃণমূল বিএনপির রাজনীতির। সেখানে সিন্ডিকেট রাজনীতির প্রভাব ছাপিয়ে প্রতিষ্ঠা লাভ করেছে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি। ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে এখন জনাব তারেক রহমানের বার্তাই সুপ্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ সংগ্রামের মাধ্যমে কবীর আহমেদ ভূইয়া এই বিষয়টি প্রতিষ্ঠিত করেছেন। ব্রাহ্মণবাড়িয়া বিএনপিতে এখন তারেক রহমানের নির্দেশনাই চরম বার্তা।
নিকট অতীতেও ব্রাহ্মণবাড়িয়া বিএনপির রাজনীতিতে চর দখল, জমি দখল কিংবা গুষ্টিগত সংঘাতের মতো পরিস্থিতির সৃষ্টি করে রেখেছিল বিভিন্ন সিন্ডিকেট শক্তিগুলো। বিএনপির গণতান্ত্রিক সম্মেলন অনুষ্ঠানের ব্যাপারে সেই সিন্ডিকেটগুলোই চরম বিরোধিতায় ফেটে পড়েছিল। মারামারি ও রক্তপাতের মতো প্রকাশ্য হুমকি ধামকি অনলাইন ও অফলাইনে দিতে থাকে তারা।
সম্মেলন বানচালে দেশের শীর্ষ সন্ত্রাসীদের সাথে ঢাকায় গোপন বৈঠক: ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপির সম্মেলন বানচালে রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টের চতুর্থ তলায় দেশের কয়েকজন শীর্ষ সন্ত্রাসীদের সাথে ব্রাহ্মণবাড়িয়া সদরের কয়েকজন যুবদল নেতাদের গোপন বৈঠকের খবরটি প্রকাশ্যে চলে আসে। শীর্ষ সন্ত্রাসীদের যোগসাজোশে তারা যেকোন মূল্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনটি বানচাল করতে চেয়েছিল। সূত্রটি জানায় যুবদল নেতা শামীম মোল্লা, আজহারুল ইসলাম দিদার, সাইদ হাসান সানি, রাশেদ কবীর আকন্দ, শেখ হাফিজ, তানভীর রুবেল, জিয়াউদ্দিন, সুমনসহ বহিষ্কৃত ছাত্রদল নেতা মহসিন হৃদয় ও আকরাম পাঠান সেই গোপন বৈঠকে উপস্থিত ছিল। খোঁজ নিয়ে জানা যায় এদের প্রত্যেকেই ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সিন্ডিকেটের আশীর্বাদপুষ্ট নেতা। তাদের পেছনে ইন্দনে ছিল সেই সিন্ডিকেট শক্তি।
মিডিয়া প্রোপাগান্ডায় বিশাল বাজেট: ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির গণতান্ত্রিক সম্মেলনকে বিতর্তিক করে বানচাল করতে সেই সিন্ডিকেট এর পক্ষ থেকে বিশাল বাজেটের মিডিয়া প্রোপাগান্ডা মঞ্চস্থ করা হয়েছিল। দেশীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে ফুলিয়ে ফাপিয়ে খবর প্রকাশ করা হয়। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে নামে বেনামে বিভিন্ন প্রোপাগান্ডা করা হয়। হুমকি ধামকি ছিল নিত্যনৈমিতিক ব্যাপার। সম্মেলনের প্রাথমিক ঘোষণা আসার পরপরই এসব প্রোপাগান্ডা শুরু হয়েছিল।
এতসমস্ত চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবেলা করে সেই সম্মেলনের সফল পরিসমাপ্তির কৃতিত্ব অবশ্যই ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের প্রিয় নেতা কবীর আহমেদ ভূঁইয়ার। এই সফল সম্মেলনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি যে অদম্য গতি ও পুনরুত্থান লাভ করেছে তা ভবিষ্যতে আর কোন সিন্ডিকেট শক্তি প্রতিরোধ করতে পারবে না বলে বিশিষ্টজনেরা মনে করেন। এই গণতান্ত্রিক উত্থানে ব্রাহ্মণবাড়িয়া বিএনপির তৃণমূল শক্তি সুপ্রতিষ্ঠা লাভ করেছে। যা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির রাজনীতিতে মাইল ফলক হয়ে থাকবে।















