লন্ডনে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

1282

ওয়ানবাংলানিউজ: ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জগন্নাথ হল’ ভবন ধসে নিহতদের স্মরণে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস’ পালন করেছে যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথ হলের সাবেক ছাত্রদের সংগঠন জগন্নাথ হল এলামনাই এসোসিয়েশন।
গত ১৫ অক্টোবর সোমবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে এ শোক সভার আয়োজন করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে যুক্তরাজ্যেস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যায় পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করা হয়। কালো ব্যাজ ধারণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পরে মন্টিফিউরি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্যারিস্টার অজয় রায় এর সভাপতিত্বে ও বিধান গোস্বামী এর পরিচালনায় এ আলোচনা সভায় জগন্নাথ হল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা অংশগ্রহন করেন। তপন পন্ডিত, প্রশান্ত পুরকায়স্থ, পূষ্প দেব, গৌতম সাহা, প্রদীপ মজুমদার, গৌতম সিকদার, বিকাশ মন্ডল, নিখিল চন্দ্র সাহা, কনক জ্যোতি বর্মা, ড. দেবব্রত চৌধুরী, তানভীর আহমেদ, সৈয়দ হামিদুল হক  বক্তব্য রাখেন। ড. শ্য়ামল চৌধুরী সংগীত অনুষ্ঠান পরিচালনা করেন ।