হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ ইউকে’র সংবাদ সম্মেলন: ভোটার রেজিস্ট্রেশনে ইউকে প্রবাসীদের অগ্রাধিকারের দাবি

880

এম এ জামান: যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশীদের অগ্রাধিকার ভিত্তিতে ভোটার রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়ে গত ১৫ অক্টোবর ২০১৮ সোমবার হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ ইউকে আয়োজন করেছিল এক সংবাদ সম্মেলনের।
বেলা ২টায় পুর্ব লন্ডনের ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ ইউকে,র সভাপতি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ রহমত আলী দ্রুত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবি সম্বলিত লিখিত বক্তব্য পেশ করেন।
লিখিত বক্তব্যে মি: আলী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠন, বিচারপতি আবু সাইদ চৌধুরীর নেতৃত্বে একশন কমিটি গঠন করে সার্বিক সহযোগিতা প্রদানে অগ্রণী ভূমিকা পালন কারি ইউকে প্রবাসীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তিতে কেন মুল্যায়ন করা হচ্ছে না।
তিনি অন্যান্য দেশে অবস্থান রত প্রবাসী বাংলাদেশীদের মত যুক্তরাজ্য প্রবাসীদের ভোটার রেজিস্ট্রেশন প্রক্রিয়া হাইকমিশনের মাধ্যমে দ্রুত সম্পন্ন করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে সংগঠনের আইন উপদেষ্টা ব্যারিস্টার নাবিলা রফিক ও প্রথম যুগ্ম সম্পাদক আবুল হোসেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ট্রেজারার রফিক আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সহকারী কোষাধ্যক্ষ আব্দুল হান্নান প্রমুখ।