ভারতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সাবেক জজ ও স্ত্রীর আত্মহত্যা

392

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্র প্রদেশের এক অবসরপ্রাপ্ত জেলা বিচারক ও তার স্ত্রী চলন্ত থেকে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।

পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার এ দম্পতি ট্রেন থেকে ঝাঁপ দেন।

তিরুপাতি অঞ্চলের বাসিন্দা ৬৫ বছর বয়সী সাবেক বিচারক পি সুধাকরকে রেল লাইনের ওপর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। শারীরিক অসুস্থতার জন্যই আত্মহত্যার মতো এমন কঠিন সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হয়েছেন বলে ধারনা করা হচ্ছে।

স্বামীর এমন মৃত্যুর খবর শুনে বিচারকের স্ত্রী পি ভারালক্ষ্মীও(৫৬) আরেকটি ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মারা যান।