বিশ্বনাথ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের ইফতার মাহফিল সম্পন্ন

1180

আব্দুল হামিদ খান সুমেদ:-বিশ্বনাথ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে গত ২১ই জুন ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল ও মোনাজাত অনুষ্টিত হয়।

বিশ্বনাথ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের আহবায়ক ও সিলেট জেলা বিএনপির সদস্য এবং উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গৌছ খানের সভাপতিত্বে এবং নিউহাম বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সেবুল মিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা আশিকুর রহমান আশিক, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মুজিবুর রহমান মুজিব,বিশ্বনাথ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম এর প্রধান উপদেষ্টা হাজি রইছ আলী, যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি গোলাম রব্বানী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ সভাপতি ও অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুজ্জামান সামসু, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক ছাদিক মিয়া,যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ময়ূর মিয়া,

যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি রহিম উদ্দিন,যুক্তরাজ্য বিএনপির যুববিষয়ক সম্পাদক আব্দুল হামিদ খান হেভেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জিয়া তাজবীহ চৌধুরী শিমুল, সদস্য হাবিবুর রহমান, আমিনুর রহমান আকরাম, মো: হেলাল, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খালেদ খান,লন্ডন মহানগর বিএনপির প্রধান উপদেষ্টা মাস্টার আমির উদ্দিন,সহ সভাপতি কদর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক আবু তাহের, আখলাকুর রহমান, নিউহাম বিএনপির সভাপতি মোস্তাক আহমদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মানিক মিয়া,

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ সভাপতি শরিফুল ইসলাম,যুগ্ম সম্পাদক একে এম সিদ্দিকুর রহমান,যুক্তরাজ্য যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক বখতিয়ার খান,লন্ডন সিটি বিএনপির যুগ্ম সম্পাদক তুফায়েল আহমদ আলম,বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না,বিএনপি নেতা ডা: কামরুল ইসলাম,মাশুক মিয়া,মাসুদ রানা,আলা মিয়া,লাল মিয়া ও ছায়েম চৌধুরী প্রমুখ।

ইফতার পূর্বে বিএনপির প্রতিষ্টাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও উনার পুত্র আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত,বিএনপির চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক বৃহত্তর সিলেটবাসীর আশা আখাঙ্ক্ষার প্রতীক জননেতা এম ইলিয়াস আলী সহ গুমের শিকার সকল নেতৃবৃন্দের সন্ধান চেয়ে মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন লন্ডন মহানগর বিএনপির প্রধান উপদেষ্টা এবং জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আমির উদ্দিন মাস্টার।

"বিশ্বনাথ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের ইফতার মাহফিল"

Posted by onebanglanews.com on Thursday, 22 June 2017