ওয়ানবাংলানিউজ: ছাতকের দিগলী গ্রামে কতিপয় দুস্কৃতিদের হাতে সন্ত্রাসী হামলায় নিহত মাওলানা ইয়াকুব আলীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার সাথে জড়িতদের বিচার ও গোবিন্দগঞ্জ পয়েন্ট সন্ত্রাস, চাদাবাজী ও ছাত্রী নির্যাতনের প্রতিবাদে যুক্তরাজ্যে বসবাসরত গোবিন্দগঞ্জের একটি প্রবাসী প্রতিনিধি দল লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম এর সাক্ষাত করে স্মারকলিপি প্রদান করেছে ।
স্মারকলিপিতে বলা হয়েছে,ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্ট দীর্ঘদিন থেকে স্থানীয় দিঘলী গ্রামের একটি সন্ত্রাসী চক্র চিনতাই চাদাবাজী, নারী ও ছাত্রী নির্যাতন করে আসছে ।তারই ধারাবাহিকতায় কয়েকমাস আগে এই চক্র শিবনগরগ্রামের নিরীহ একটি মসজিদের মোয়াজ্জিন ইয়াকুব আলী নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। মামলা হলে ও প্রকৃত দোষীদের এখন ও গ্রেফতার করা হয়নি। এজন্য তারা সরকারের দৃস্টি আকর্ষন করে লন্ডনে হাইকমিশনার কাছে দারস্থ হয়েছে ।হাইকমিশনার সাঈদা মুনা প্রতিনিধিদলের বক্তব্য ধৈর্য সহকারে শুনে এ ব্যাপারে সরকারের কাছে ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন ।প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিসিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফজল উদ্দিন ,ব্যবসায়ী কবির আহমদ, নাদির আলম ও মোহাম্মদ নানু মিয়া।















