যুক্তরাজ্য বিএনপি নেতা আলহাজ্ব তৈমুছ আলীর মাতা’র ইন্তেকাল

1177

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম সাবেক সহ সভাপতি এবং বিশ্বনাথ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আলহাজ্ব তৈমুছ আলীর মাতা মোছাম্মাৎ পরিজান বিবি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। তিনি
২২ জুন বৃহস্পতিবার ভোর ২টা ১০ মিনিটে পূর্ব লন্ডনের নিউহ্যাম হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৫ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার গ্রামের বাড়ী সিলেট জেলার বিশ্বনাথ থানার হরিকলস গ্রামে। তাঁর নামাজে জানাজা পরবর্তীতে পারিবারিকভাবে জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য মরহুমার অপর ছেলেদের মধ্যে হাসান আলী বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাবেক সহ সভাপতি ও বিশ্বনাথ স্পোর্টিং ট্রাস্টের সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মদরিছ আলী বাদশা। তারা তাদের মায়ের মাগফেরাত কামনায় কমিউনিটির সকলের কাছে দোয়া কামনা করেছেন।

এদিকে আলহাজ্ব তৈমুছ আলীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদ, বিশ্বনাথ এইড ইউকের পক্ষে সভাপতি মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হাসনাত, ওয়ানবাংলা নিউজ পরিবারের পক্ষে সম্পাদক জাকির হোসেন কয়েছ। অপরদিকে স্যোশাল মিডিয়ায় বিএনপির ও কমিউনিটি নেতৃবৃন্দ ব্যক্তিগতভাবে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমার বিদেশী আত্মার শান্তি কামনা করেছেন।