খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নতুন কমিটি গঠন

1570

ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে দারিদ্র বিমোচন, অসহায় গরীব শিক্ষার্থীদের সহায়তাসহ এলাকার উন্নয়ন ও যুক্তরাজ্য প্রবাসীদের মধ্যে সমন্নয় সৃষ্টির লক্ষ্য নিয়ে নব গঠিত খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কমিটি গঠন ও সংবিধান প্রনয়নের লক্ষ্যে ৮ জানুয়ারী সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে কাউন্সিলার মোঃ ফলিক চৌধুরীকে সভাপতি, মোহাম্মদ জামাল উদ্দিন রেজাকে সাধারণ সম্পাদক ও আশরাফ উদ্দিনকে ট্রেজারার করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া বিশিষ্ট মুক্তিযোদ্ধা লোকমান হোসনকে প্রধান উপদেষ্টা করে ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা এলাকার উন্নয়নে সবাইকে উক্ত সংগঠনের ট্রাস্টি হওয়ার আহবান জানান। সভায় হত দরিদ্র এক মহিলার চিকিৎসার্থে তাৎক্ষনিক ৫৩০ পাউন্ড  উত্তোলন করে পিকিছিরি নিবাসী ময়না মিয়ার কাছে হস্তান্তর করা হয়। এছাড়া ইউনিয়নের সদ্য প্রয়াত চেয়ারম্যান রজব আলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়।
সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক কাউন্সিলার ফলিক চৌধুরী। যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন রেজারার পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফীজ মাওলানা উছমান খাঁন শামীম।
সভায় সংগঠনের সংবিধান প্রনয়ন বিষয়ে বিশদ আলোচনা হয় এবং  আগামী সাধারণ সভায় আবার উপসহাপনের সিদ্ধান্ত নেওয়া হয় ও আগামীতে সাধারণ সভায় পাশ করা হবে।
এদিকে সংগঠনের উপদেষ্টা কমিটিতে যারা রয়েছেন তারা হচ্ছেন ১. প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধা লোকমান হোসেন (সোলেমান নগর ) ২. আনা চৌধুরী (নভাগী) ৩. সিরাজুল ইসলাম (হরিপুর) ৪. তোতা মিয়া (বাওয়ানপুর) ৫. লুতফুর রহমান বকুল(মাধবপুর) ৬. সিরাজুল ইসলাম (নাওরমিয়া) হোসেন পুর ৭. হাজী সামউদ্দিন (কান্দি গাও) ৮. হাজী সাত্তার মিয়া (ভোলাগঞ্জ) ৯. ময়না মিয়া (পাকিছিরি) ১০. মোহাম্মদ আবুল লেইছ(গমরাকুল) ১১. হাফিজ মাওলানা সাহেদ আহমদ (গাসিগাও)।
কার্যকরি কমিটির সদস্যগন হচ্ছেন ১. সভাপতি কাউন্সিলর ফলিক চৌধুরী (নবাগী) ২. সহ সভাপতি মোহাম্মদ কুতুব উদ্দিন খান(সুনাপুর) ৩. রেদওয়ান আহমেদ সুহেল (হোসেনপুর) ৪. কামাল উদ্দিন সাবলু (কান্দি গাও) ৫. আবুল বশর (তেলিকোনা) ৬. সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ জামাল উদ্দিন রেজা (হোসেনপুর) ৭. সহ সেক্রেটারি বাবুল আহমদ (গাসীগাও) ৮.অর্থ সম্পাদক আশরাফ উদ্দিন (গাসীগাও) ৯. সহ অর্থ সম্পাদক আনোয়ার হোসেন তৈরুছ (গমরাকুল) ১০. সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না (হোসেনপুর) ১১. প্রচার সম্পাদক আলী আসকর (জয়নগর) ১২. শিক্ষা ও সাংস্কৃতিক কাওছার আহমেদ (জয়নগর) ১৩. সদস্য আনছার আলী (বাওয়ানপুর) ১৪. মঈনুল হক(রহিমপুর) ১৫. আব্দুল বাছিত রফি (হোসেনপুর) ১৬. হাবিব মিয়া (মাধব পুর) ১৭. মোহাম্মদ আলী (নবাগী)।