ওয়ানবাংলানিউজ: দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি ও সিলেট জেলা বিএনপির সহসভাপতি হাজী সাহাব উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মোঃ কোহিনূর আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদ আহমদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীর বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি।
বুধবার এক বিবৃতিতে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ সকল নেতাকর্মীর উপর থেকে অভিলম্বে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জানিয়েছে বলেন, সীমাহীন দুর্নীতিতে নিমজ্জিত স্বৈরাচারী সরকার জনসমর্থন হারিয়ে গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই বাকশাল শাসনকে দীর্ঘ স্থায়ী করতে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বিশেষ ক্ষমতা আইনের নামে মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন মামলা দায়ের লিপ্ত হয়েছে।
বিবৃতিতে নেতৃদয় বলেন, দেশের প্রতিটি জেলা, উপজেলায় বিএনপির গণজোয়ার দেখে অবৈধ সরকার দিশেহারা হয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার, নেতাকর্মীদের নামে নতুন করে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দায়ের, বাড়িতে বাড়িতে পুলিশি হামলা ও হয়রানি অব্যাহত রেখেছে। আওয়ামীলীগ নিজেরা আতশবাজি সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দায়েরের এক নতুন ষড়যন্ত্র শুরু করেছে। নেতৃদয় বলেন, মামলা আর গ্রেফতারের ভয় দেখিয়ে বিএনপির নেতাকর্মীদের রাজপথ থেকে সরানো যাবে না।















